Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুবাইফেরত যাত্রীর কাছে মিলল সোয়া কোটি টাকার সোনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৩:০৭ পিএম

দুবাইফেরত যাত্রীর কাছে মিলল সোয়া কোটি টাকার সোনা

ফাইল ছবি

Advertisement

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৪ গ্রাম সোনা ও ৯ কেজি সিসা জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আটক যাত্রীর নাম মাসুদ রানা। তার বাড়ি জামালপুরের ইসলামপুর এলাকায়। আটক স্বর্ণবারের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৩০ লাখ টাকা।

বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে এক যাত্রী সোনা নিয়ে আসছেন—এমন তথ্য তাদের কাছে ছিল। চট্টগ্রামে বিমানটি অবতরণের পর ওই যাত্রীকে তল্লাশি করে এসব সোনার বার ও সিসা জব্দ করা হয়।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান।
 
Advertisement

সোনাসহ আটক চট্টগ্রাম

Advertisement

আরও পড়ুন

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

সৌদিতে ছাদ থেকে নির্মাণসামগ্রী পড়ে বাংলাদেশির মৃত্যু

হত্যা মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

হত্যা মামলা তুলে নিতে হুমকি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

অস্ত্রের মুখে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

অস্ত্রের মুখে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি-দোকানে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি-দোকানে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম