Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কিশোরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ইমাম গ্রেফতার

Advertisement

Icon

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০১৮, ০৫:৪৮ পিএম

কিশোরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় ইমাম গ্রেফতার

প্রতীকি ছবি: যুগান্তর

Advertisement

কিশোরগঞ্জের হোসেনপুরে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় আবু বক্কর সিদ্দিক নামে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক (২০) ওই গ্রামের বিলপার জামে মসজিদের ইমাম এবং নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের শিংদই গ্রামের আবদুল কাদিরের ছেলে।

ধর্ষিতার চাচি আনোয়ারা খাতুন জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ওই স্কুলছাত্রী আম কুড়াতে মসজিদের পাশের একটি আম গাছতলায় যায়। এ সময় সুযোগ বুঝে ওই ইমাম তাকে জোরপূর্বক মসজিদের বাথরুমে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে জানায়। এ অবস্থায় তার বাবা বৃহস্পতিবার রাতে হোসেনপুর থানায় একটি মামলা করেন। 

হোসেনপুর সার্কেলের এএসপি আরাফাতুল ইসলাম জানান, ভুক্তভোগীর বাবার করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ রাতেই ধর্ষক সিদ্দিককে গ্রেফতার করে। অভিযুক্ত সিদ্দিককে আদলতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

কিশোরগঞ্জ ধর্ষণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম