Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মৌলভীবাজারের ৪টি আসনেই নৌকার বিজয়

Advertisement

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:১৫ এএম

মৌলভীবাজারের ৪টি আসনেই নৌকার বিজয়

Advertisement

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে নৌকার প্রার্থী মো. শাহাব উদ্দীন ১ লাখ ৩৬ হাজার ৩০৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল) ৩০৯৮ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল ৭২ হাজার ৭১৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমএম শাহীন (সোনালী আঁশ) ১১ হাজার ৪৪৯, একেএম শফি আহমদ সালমান (ট্রাক) ১৫৫৫২ ভোট, মো. আব্দুল মতিন (কাঁচি) ৬৬৮, আব্দুল মালিক (লাঙ্গল) ৫৬৫, আসলাম হোসাইন রাহমানী ৩৬৬, এনামুল হক মাহতাব ৩০৫ ও বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু ১৬১ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বিজয়ী হয়েছেন।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নৌকার প্রার্থী মো. আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মুহিত হাসানী (মোমবাতি) প্রতীকে ৫ হাজার ৩৯০, আনোয়ার হোসাইন (মিনার) ৫ হাজার ৬৮ ভোট পেয়েছেন।

Advertisement

মৌলভীবাজার নৌকা

Advertisement

আরও পড়ুন

অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন

অটোরিকশা থেকে লাফ দিয়েও নিজেকে বাঁচাতে পারল না তাজমীন

‘অটোরিকশাচালক সুমনই তাজমীন হত্যাকাণ্ডে জড়িত’

‘অটোরিকশাচালক সুমনই তাজমীন হত্যাকাণ্ডে জড়িত’

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

তাজমীন হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

তাজমীন হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম