Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘আকভানে’ জয়পুরহাটের ৮ হাজার হেক্টর জমির ফসলডুবি, কৃষকরা দিশেহারা

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পিএম

‘আকভানে’ জয়পুরহাটের ৮ হাজার হেক্টর জমির ফসলডুবি, কৃষকরা দিশেহারা

‘আকভানে’ জয়পুরহাটের ৮ হাজার হেক্টর জমির ফসলডুবি, কৃষকরা দিশেহারা

Advertisement

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচটি উপজেলার ৮ হাজার হেক্টরেরও বেশি জমির আমন ধান, আলু, সরিষা, মটরশুঁটি ও শাকসবজি তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত পানি সরাতে পারলে ক্ষতি কিছুটা কমতে পারে—এ আশায় ডুবন্ত খেত থেকে পানি অপসারণের প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় ৭০ হাজার ১১০ হেক্টর আমন আবাদের মধ্যে প্রায় ৩১ হাজার হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে এবং বাকি ৩৯ হাজার হেক্টরের ধান মাঠেই রয়েছে।

গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনের টানা বৃষ্টিতে মাঠে থাকা ও শুকানোর জন্য কেটে রাখা আমন ধান ডুবে যায়। শিকড় বা ‘ট্যাক’ গজানোর আশঙ্কায় কৃষি বিভাগের পরামর্শে অনেক কৃষক ওই ভেজা ধানে ‘ঘাসমারা’ কীটনাশক স্প্রে করছেন। এ অকাল বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৪ হাজার হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আগাম জাতের রোপণ করা আলু ও সরিষার। এর মধ্যে ক্ষতির পরিমাণ বেশি ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলায়। চলতি মৌসুমে জেলায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে ৭ হাজার হেক্টরে আগাম জাতের আলু রোপণ করা হয়েছিল। এর মধ্যে ৪ হাজার হেক্টরই ডুবে গেছে অনাকাঙ্ক্ষিত এ বৃষ্টির পানিতে। এ ছাড়া ১ হাজার ৬০০ হেক্টর সরিষা জমির ১৬০ হেক্টর তলিয়ে গেছে এবং ক্ষতি হয়েছে মটরশুঁটিসহ বিভিন্ন শাকসবজির।

ক্ষেতলাল উপজেলার তিলাবদুল সাখিদারপাড়ার কৃষক আব্দুল মান্নান জানান, তার আড়াই বিঘা জমির কাটা ধান ভিজে যাওয়ায় শিকড় গজানোর আশঙ্কায় ‘ঘাসমারা’ কীটনাশক স্প্রে করছেন।

একই এলাকার দুলাল আহমেদ বলেন, বিঘায় ১৫ থেকে ১৬ মণ ধান হলেও উৎপাদন খরচ ২০ হাজার টাকার বিপরীতে মিলছে সর্বোচ্চ ১৮ হাজার টাকা। বৃষ্টির কারণে ধানের দাম আরও কমার আশঙ্কা দেখা দিয়েছে।

একই উপজেলার শশীগ্রামের আলুচাষি তোফাজ্জল হোসেন জানান, বিঘাপ্রতি আলু চাষে তার ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে, যার মধ্যে শুধু বীজই আট হাজার টাকার। ধারদেনা করে তিন বিঘা জমিতে আলু রোপণ করলেও বৃষ্টিতে ডুবে সব স্বপ্ন শেষ হওয়ার পথে; এখন সেচ দিয়ে খেত বাঁচানোর চেষ্টা করছেন তিনি।

হিন্দা গ্রামের কৃষক তরিকুল ইসলাম জানান, প্রায় ৮০ হাজার টাকা খরচ করে চার বিঘা জমিতে মিউজিকা জাতের আলু চাষ করেছিলেন, কিন্তু বৃষ্টিতে সব ডুবে গেছে। পানি নামানোর ব্যবস্থা না থাকায় শ্রমিক ও চাষের বাড়তি খরচের মাঝে বাধ্য হয়ে ভাঁড় দিয়ে পানি তুলে খেত বাঁচানোর চেষ্টা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজু আলম সরকার বলেন, ‘এই অকাল বৃষ্টিতে জেলায় ৪ হাজার হেক্টর আমন, ৪ হাজার হেক্টর আলু ও ১৬০ হেক্টর সরিষার জমি ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের এসব জমি থেকে দ্রুত পানি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে। জমির পানি শুকিয়ে গেলে খুব বেশি ক্ষতি হবে না বলে আশা করছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

ঋণ করে আবাদ, রাতের আঁধারে কেটে দেওয়া হলো ১০ বিঘা জমির শিমগাছ

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে

এবারের ‘ইত্যাদি’ জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

আলু বিক্রি ১২ টাকায়, বাড়তি দাম অন্য সবজিতে

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

৪০ বছরেও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে জয়পুরহাটের দুই গ্রামের মানুষ

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

পুলিশ বক্সে আগুন দিয়ে ভিডিও ধারণ, অতঃপর...

আরও পড়ুন

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

১৮ বছরের বড় প্রেমিকাকে বিয়ের চাপ, অতঃপর...

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

আত্মসমর্পণের পর জামিন পেলেন সেই রুমী

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা, বগুড়া আ.লীগের ৩০৫ জনের বিরুদ্ধে মামলা

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

মাদকাসক্তি মানুষকে কতটা হিংস্র করে তুলতে পারে, তার প্রমাণ রবিউল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম