পাবনা জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মতিন মিয়ার ইন্তেকাল
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৪, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনা জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও জেলার সর্বজন শ্রদ্ধেয় আইনজীবী এমএ মতিন মিয়া (৭৪) সোমবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি পাবনা আইনজীবী সমিতির ৫ বারের নির্বাচিত সভাপতি এবং ৭ বার নির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মরহুম এমএ মতিন মিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক, পাবনা আইন কলেজের গভর্নিং বডির সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি, পরিবার পরিকল্পনা সমিতি, আঞ্জুমান ই মফিদুল ইসলামসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন।
তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বাদ মাগরিব শহরের দিলালপুর জামে মসজিদে জানাজা শেষে তাকে পাবনার আরিফপুর গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট এমএ মতিনের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
