Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কখনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল

Advertisement

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৫:৫৪ পিএম

কখনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না: আসিফ নজরুল

Advertisement

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, কখনো কোনো দিন রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন।

তিনি আরও বলেন, আপনাদের নিয়ে খেলা তো কোনো দলই কম করেনি। আমাদের কাছে মনে হয়েছে এটা যথেষ্ট হয়েছে। আপনারা কখনো বিপন্ন ও অসহায় বোধ মনে করবেন না। আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু করার প্রধান উপদেষ্টার নেতৃত্বে করব। 

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। কোনোভাবেই আমাদের এখন সময় নষ্ট করা যাবে না, নতুন বাংলাদেশ গড়তে। আমরা এই দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করি। গত আন্দোলন কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষের আন্দোলন ছিল না। সব ধর্মের মানুষ এতে অংশ নিয়েছিলেন। এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।

অমর কৃষ্ণ দাসের সঞ্চালনায় ও সত্য নারায়ণ সারদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু, অ্যাডভোকেট কল্যাণ সাহা, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা প্রমুখ। 

এর আগে বেলা ১২টার দিকে জেলার শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি ও তাড়াশ উপজেলার চলনবিল ঘুরে দেখেন উপদেষ্টা আসিফ নজরুল।

Advertisement

রাজনৈতিক দল আসিফ নজরুল উপদেষ্টা পূজা

Advertisement

আরও পড়ুন

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়নাতদন্তের পরই তাহসিফের মৃত্যুর কারণ জানা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় ধরা পড়ছে না আলোচিত অপরাধী

খুলনায় ধরা পড়ছে না আলোচিত অপরাধী

বদলির আগে সন্ত্রাসীর ৬৫ দলিল একদিনে রেজিস্ট্রি

বদলির আগে সন্ত্রাসীর ৬৫ দলিল একদিনে রেজিস্ট্রি

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

এসআই আকবরের মৃত্যুদণ্ড দুজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম