Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি:

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ পিএম

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি।

Advertisement

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

অজ্ঞাত ওই যুবকের নাম পরিচয় এখনও সনাক্ত করতে পারেনি পুলিশ। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে কয়েকজন ব্যক্তি। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে মারধর করতে থাকেন। তার মৃত্যু হলে কয়েকজন ব্যক্তি ওই যুবকের মরদেহ বালুর মাঠে ফেলে চলে যায়। পরে খবর পাঠালে রাত এগারোটায় পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

টঙ্গী ছিনতাইকারী পুলিশ

Advertisement

আরও পড়ুন

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

বান্দরবানে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

নারায়ণগঞ্জে হয়রানি ছাড়াই নির্ধারিত তারিখের আগেই মিলেছে পাসপোর্ট

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

হাটহাজারীতে রিকশাচালকের লাশ উদ্ধার

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

পুলিশকে পিটিয়ে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয় স্বজন-অনুসারীরা, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম