Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এক রিমান্ড শেষে আরেক রিমান্ডে মমতাজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৪:০৯ পিএম

এক রিমান্ড শেষে আরেক রিমান্ডে মমতাজ

ছবি: যুগান্তর

Advertisement

হত্যা মামলায় চারদিনের রিমান্ড শেষ হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সংগীতশিল্পী মমতাজ বেগমের। সেই রিমান্ড শেষে হামলা ও ভাঙচুর মামলায় দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে।

জানা গেছে, সিংগাইর থানায় হওয়া ‘ফোর মার্ডার’ মামলার রিমান্ড শেষে মমতাজকে শুক্রবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে তোলা হয়। হত্যা মামলার শুনানি শেষে জামিন না মুঞ্জুর করেন বিচারক। হরিরামপুর থানার হামলা ও ভাঙচুর মামলায় আগে থেকে রিমান্ড মঞ্জুর থাকায় সাবেক এমপিকে হরিরামপুর থানায় পাঠায় আদালত।

সাবেক এমপিকে আদালতে হাজির করা নিয়ে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। আদালতে তোলার সময় তাকে ফুরফুরা মেজাজে নতুন জামা-জুতা পরিহিত অবস্থায় দেখা যায়।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, ‘সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে শেষে আদালতে আনা হয়। বিচারক সিংগাইর থানার হত্যা মামলার শুনানি শেষে জামিন না মঞুজর করেন। পরে হরিরামপুর থানার মামলায় পুনরায় মমতাজকে দুদিনের রিমান্ডে পাঠানো নির্দেশ দেওয়া হয়।’

গত ১২ মে রাত পৌনে ১২ টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন  সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।

Advertisement

মমতাজ বেগম

Advertisement

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

বিরোধ মীমাংসায় শামারুহ মির্জার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম