Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

অ্যাশেজের এক ম্যাচে যত রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

অ্যাশেজের এক ম্যাচে যত রেকর্ড

Advertisement

একটা টেস্ট ম্যাচে আদর্শ পরিস্থিতিতে দিনপ্রতি খেলা হয় ৯০ ওভার, সেক্ষেত্রে দুই দিনে ১৮০ ওভার হওয়ার কথা। ৫ দিনে সংখ্যাটা দাঁড়াবে ৪৫০ এ। পার্থে অ্যাশেজের প্রথম ম্যাচটায় বল গড়াল মেরেকেটে ১৪১.১ ওভার, সময়ের হিসেবে বড়জোর দেড় দিন। এর মধ্যেই খেলার ফল বেরিয়ে এল। অস্ট্রেলিয়া হাসল শেষ হাসিটা। ট্র্যাভিস হেডের কল্যাণে অজিরা ৮ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে।

এই এক টেস্টে ম্যাচেই ক্রিকেটবিশ্ব দেখল একাধিক নতুন রেকর্ড। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-

> প্রথম দুই দিনেই অ্যাশেজ টেস্ট শেষ হয়েছে ৬ বার। তবে একশ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম ঘটল এমন। ১৯২১ সালে ট্রেন্টব্রিজে সবশেষ এমন নজির দেখা গিয়েছিল।

> ইংল্যান্ড দুই ইনিংসে মোট ৪০৫ বল মোকাবিলা করেছে। ৩২.৫ ওভার হয়েছে প্রথম ইনিংসে এবং ৩৪.৪ ওভার হয়েছে দ্বিতীয় ইনিংসে। এটি তাদের তৃতীয় সর্বনিম্ন। ১৯০৪ সালে মেলবোর্নে ৩২৫ বল ও ১৮৮৮ সালে লর্ডসে ৩৮৮ বল খেলেছিল তারা।

> পার্থ টেস্টে মোট বল হয়েছে ৮৪৭টি। অ্যাশেজে বলের হিসাবে তৃতীয় সর্বনিম্ন এবং অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম। আগের দুটি সবচেয়ে কম সময়ের টেস্ট হয়েছিল ১৮৮৮ সালে ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে। সেখানে দেখা গিয়েছিল ৭৮৮ বল ও লর্ডসে ৭৯২ বল।

> টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং ব্যাটার হিসেবে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি করেছেন হেড। ৬৯ বল খেলেছেন তিনি। এর আগে ২০১২ সালে ওয়াকায় ভারতের বিপক্ষে সমান বল খেলে সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার।

> মিচেল স্টার্ক এই টেস্টে ১১৩ রান খরচায় ১০ উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন এই অস্ট্রেলিয়ান পেসার। ২০০৫ সালে কেনিংটন ওভালে শেন ওয়ার্নের পর প্রথম অজি বোলার হিসেবে ১০ উইকেট পেয়েছেন স্টার্ক।

> টেস্টে প্রথম তিন ইনিংসেই দুইশর কম রান হওয়ার পর চতুর্থ ইনিংসে দুইশর বেশি রানের লক্ষ্য সফলভাবে তাড়া করার ঘটনা এ নিয়ে চতুর্থবার ঘটল। এর আগে ১৯০৬ সালে জোহানেসবার্গে ও ২০০৮ সালে মিরপুরে এমন ঘটনা দেখা গিয়েছিল।

> পার্থের দুই ভেন্যু ওয়াকা ও পার্থ স্টেডিয়াম মিলে ইংল্যান্ড এ নিয়ে টানা নবমবার হারের মুখ দেখল। ১৯৯০/৯১ ও ২০১৭/১৮ মৌসুমের মধ্যে ওয়াকায় টানা আট হার দেখেছিল তারা, আর এবার দেখল পার্থ স্টেডিয়ামে। 

> একুশ শতকে কোনো অ্যাশেজ টেস্টের চতুর্থ ইনিংসে ওপেনার হিসেবে সর্বোচ্চ ১২৩ রান করলেন হেড। এই শতাব্দিতে অ্যাশেজে চতুর্থ ইনিংসে অন্য দুটি সর্বোচ্চ রান ২০০৬ সালে অ্যালিস্টার কুক (১১৬) ও ২০১৩ সালে ক্রিস রজার্সের (১১৬)।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অজি ক্রিকেটের কালো অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উসমান খাজা

অজি ক্রিকেটের কালো অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উসমান খাজা

দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা রবিনসন

দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা রবিনসন

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

আরও পড়ুন

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম