Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

ঘরের মাঠেই সিরিজ হারের শঙ্কায় ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

ঘরের মাঠেই সিরিজ হারের শঙ্কায় ভারত

Advertisement

ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বিশ্ব ক্রিকেটে নিজেদের এলিট দাবি করা ভারতীয় ক্রিকেট দলকে তাদের ঘরের মাঠেই নাকানি চুবানি খাইয়ে দিচ্ছে প্রোটিয়ারা।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে ভারতকে দুই ইনিংসে ৯৩ ও ১৮৯ রানে গুঁড়িয়ে দিয়ে দাপটের সাথে জয় লাভ করে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

সিরিজ বাঁচাতে হলে গুয়াহাটিতে চলমান টেস্টে ঘুরে দাঁড়াতে হতো ভারতীয় দলকে। কিন্তু ইডেন গার্ডেন্সের মতো গুয়াহাটি টেস্টেও ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলের করুণ অবস্থা। 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৮৯ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে মার্কো ইয়ানসেনের গতি আর সায়মন হারমারের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে ২০১ রানেই অলআউট হয় ভারত।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার যশস্বী জয়সওয়াল। এছাড়া ৪৮ রান করেন ওয়াশিংটন সুন্দর। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯.৫ ওভারে মাত্র ৪৮ রান খরচায় ৬ উইকেট শিকার করেন মার্কো ইয়ানসেন। ৩ উইকেট তুলে নেন সায়মন হারমার।

প্রথম ইনিংসে ২৮৮ রানে এগিয়ে থেকে ভারতকে ফলোঅনের লজ্জায় ফেলার সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ইডেন টেস্টে বাভুমাকে ‘খাটো” বলে তার উচ্চতা নিয়ে অপমানজনক মন্তব্য করেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ। অথচ সেই বাভুমার কাছেই নিজেরা এখন লজ্জায় মাথা নিচু করে পরাজয়ের তেতো স্বাদ নেওয়ার প্রহর গুণছে ভারত।

নিজেদের এলিট বলে নাক উঁচু করে বড় বড় কথা বলে যাওয়া ভারতীয়দের লজ্জা দিতে চাননি প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। যে কারণে দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়েন।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস- ৪৮৯ (১৫১.১ ওভার); মুথুসামি ১০৯, ইয়ানসেন ৯৩; কুলদীপ ৪-১১৫, বুমরাহ ২-৭৫

ভারত ১ম ইনিংস- ২০১ (৮৩.৫ ওভার); জয়সওয়াল ৫৮, সুন্দর ৪৮; ইয়ানসেন ৬-৪৮, সায়মন ৩-৬৪

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস- ২৬/০ (৮ ওভার); রিকেল্টন ১৩*, মার্করাম ১২*; কুলদীপ ০-২, জাদেজা ০-২

দক্ষিণ আফ্রিকা ৩১৪ রানের লিডে

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা

১৩৫ রান করতেই ঘাম ঝরল ভারতের, বৃষ্টিতে রক্ষা

রোহিত-কোহলির বিশ্ব রেকর্ড

রোহিত-কোহলির বিশ্ব রেকর্ড

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

জানুয়ারিতেই বাংলাদেশে আসতে চাইছে ভারত

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মোহাম্মদ শামি

আরও পড়ুন

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাবরের টার্গেট ‘এই বিশ্বকাপ নয়, নেক্সট বিশ্বকাপ’

বাংলাদেশের ‘নাগালের বাইরে’ চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের ‘নাগালের বাইরে’ চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম