Logo
Logo
×

Advertisement

ক্রিকেট

বিপিএল

সাকিবের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আমির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম

সাকিবের রেকর্ড ভাঙলেন মোহাম্মদ আমির

Advertisement

বিপিএলের ম্যাচে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালসকে মাত্র ৬ রানে হারিয়েছে। এই জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ আমির। স্পেলে তিনি একটি মেইডেন ওভারও করলেন, যা তাকে টি-টোয়েন্টিতে একটি নতুন রেকর্ড এনে দিল।

সিলেটের হয়ে ইনিংসের শুরুতেই বল করা আমির নতুন বলের আস্থার প্রতিদান দিলেন। তার প্রথম ওভারে ঢাকার ওপেনাররা—সাইফ হাসান ও জোবায়েদ আকবারি—কোনো রান করতে পারেননি।

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি আমিরের ২৮তম মেইডেন ওভার। এখন পর্যন্ত এই ফরম্যাটে আমিরের চেয়ে বেশি মেইডেন করেছে কেবল ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারিন, যিনি ৩৩টি মেইডেন ওভার করেছেন।

এদিনের পারফরম্যান্সের মাধ্যমে আমির বাংলাদেশের সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন। সাকিবের মোট ২৭টি মেইডেন ওভার রয়েছে। এখন টি-টোয়েন্টিতে সর্বাধিক মেইডেন করা বোলারের তালিকায় সাকিবের অবস্থান তৃতীয় স্থানে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাকিব ভাই ও আমি যে যার মতো, তুলনা করা উচিত নয়: মিরাজ

সাকিব ভাই ও আমি যে যার মতো, তুলনা করা উচিত নয়: মিরাজ

সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

শেয়ারবাজার কারসাজি সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

‘দারুণ ফিলিংস’— শাকিবের বাড়ির গেটে মূত্রত্যাগ করে আয়াশ

‘দারুণ ফিলিংস’— শাকিবের বাড়ির গেটে মূত্রত্যাগ করে আয়াশ

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

সাকিবের বাড়ির ফটকে রাষ্ট্রসংলাপ ফোরাম সভাপতির মূত্রত্যাগের ভিডিও ভাইরাল

নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান

নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান

সাকিব-তামিমের দূরত্ব নিয়ে যা বললেন খালেদ মাহমুদ সুজন

সাকিব-তামিমের দূরত্ব নিয়ে যা বললেন খালেদ মাহমুদ সুজন

আরও পড়ুন

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম