Logo
Logo
×

Advertisement

ঢালিউড

প্রথম ক্রাশ কে— জানালেন পরীমনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম

প্রথম ক্রাশ কে— জানালেন পরীমনি

পরীমনি। ছবি: তার ফেসবুক থেকে নেওয়া

Advertisement

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। নিজের ভালোবাসা ও অনুভূতির কথা তার ভক্ত-অনুরাগীদের মাঝে সবসময় উজাড় করে দেন। নিজের জীবনের যা কিছু ঘটনা-রটনা কোনো কিছুই আড়াল করেন না তিনি।

পরীমনির জীবনের ‘প্রথম প্রেম’ কিংবা প্রিয় ক্রাশ কে, তা নিয়ে নেটদুনিয়ায় সবসময় আলোচনায় থাকে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা। আর এ নিয়ে ভক্ত-অনুরাগীদের জানার আগ্রহ কম নয়। পর্দায় নিয়মিত কাজের পাশাপাশি নেটদুনিয়ায় নিজের ভালোলাগার মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন পরীমনি। যদিও বছর কয়েক আগে এ নিয়ে নীরবতা ভেঙেছিলেন অভিনেত্রী।  সেই ধারা এখনো বজায় রেখেছেন তিনি।

পরীমনির একাধিক প্রেম ও বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে আলোচনা-সমালোচনার অন্ত নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের ‘প্রথম সবকিছু’ নিয়ে কথা বলেন তিনি। প্রথম ক্রাশ, প্রথম প্রেম, প্রথম আয়, প্রথম ছবি মুক্তি পাওয়ার অনুভূতিসহ নানা বিষয় জিজ্ঞাসা করা হয় তাকে। প্রথম ক্রাশ কে, জবাবে পরীমনি বলেছিলেন— ‘ক্রাশ! রনিত রায়।’  অর্থাৎ ‘আদালত’ সিরিজের ‘কেডি পাঠক’ হিসেবে পরিচিত সেই অভিনেতার নামটাই বলেছিলেন অভিনেত্রী।

এবার সামাজিক মাধ্যমে সেই প্রথম প্রেমের মানুষের একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন পরীমনি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুক পেজে ভারতের জনপ্রিয় অভিনেতা, কেডি পাঠকখ্যাত রনিত রায়ের একটি ভিডিও শেয়ার করে নেন তিনি। সেই ভিডিওতে রনিত রায়কে গভীর মগ্নে বাঁশি বাজাতে দেখা যায়। শুধু তাই নয়, কেডি পাঠক ভিডিও প্রকাশ করে লিখেছেন— ‘যাদের ছাড়া আপনি বাঁচতে পারবেন না, তাদেরকেই আপনি তৈরি করছেন— আপনাকে ছাড়া বাঁচতে শেখার জন্য।’

প্রথম ভালোবাসার মানুষের একদিকে বাঁশির সুর, অন্যদিকে জীবনমুখী আবেগঘন একটি ক্যাপশন পরীমনির মনকে আকৃষ্ট করেছে, তা বলাই বাহুল্য। তাই হয়তো ভিডিওটি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে রনিত রায়ের নাম লিখে পাশে একটি লাল ভালোবাসার ইমোজি জুড়ে দেন অভিনেত্রী।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা

জয় চৌধুরীর ছবি দিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরীমনি

জয় চৌধুরীর ছবি দিয়ে কিসের ইঙ্গিত দিলেন পরীমনি

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

যুগ যুগ ধরে মিডল ফিঙ্গার যে ইঙ্গিত দিয়ে আসছে, পরীমনি কী বোঝাতে চেয়েছেন?

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

‘মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে’— পরীমনিকে হিরো আলম

‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’

‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’

ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির

ফেসবুক লাইভে ‘গাড়ি ভাঙচুরের নাটক’ পরীমনির

আরও পড়ুন

ভিন্নধর্মী স্টাইলে নজর কাড়লেন অভিনেত্রী সুনেরাহ

ভিন্নধর্মী স্টাইলে নজর কাড়লেন অভিনেত্রী সুনেরাহ

৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি কত টাকা নেন তমা মির্জা?

৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি কত টাকা নেন তমা মির্জা?

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার অবনতি

‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না’, স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় জয়

‘ভালো মানুষ বেশি দিন বাঁচে না’, স্বজন হারিয়ে আবেগঘন স্মৃতিচারণায় জয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম