Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

ঈদে ৭ দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

ফাইল ছবি।

Advertisement

শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পবিত্র ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ডিএসই ও সিএসইতে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম থাকবে না।

স্টক এক্সচেঞ্জ দুটি জানিয়েছে, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

টানা ৭ দিনের বন্ধের ফলে ঈদ-পরবর্তী সময়ে ২৪ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ধসে যাচ্ছে ভারতের শেয়ারবাজার, নেপথ্যে ৫ কারণ

ধসে যাচ্ছে ভারতের শেয়ারবাজার, নেপথ্যে ৫ কারণ

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান

সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

শেয়ারবাজার কারসাজি সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর

যে কারণে বেক্সিমকোর অঢেল সম্পদ কিনছে না কেউ

যে কারণে বেক্সিমকোর অঢেল সম্পদ কিনছে না কেউ

মার্কিন শেয়ারবাজারে আসছে গাঁজা কোম্পানি!

মার্কিন শেয়ারবাজারে আসছে গাঁজা কোম্পানি!

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আরও পড়ুন

সঞ্চয়পত্র থাকলে কি আয়কর রিটার্নে দেখাতে হবে?

সঞ্চয়পত্র থাকলে কি আয়কর রিটার্নে দেখাতে হবে?

টিন থাকলেই কি রিটার্ন বাধ্যতামূলক? বিলম্ব ট্যাক্স রিটার্ন কী, কারা দেবেন

টিন থাকলেই কি রিটার্ন বাধ্যতামূলক? বিলম্ব ট্যাক্স রিটার্ন কী, কারা দেবেন

গ্লোবাল সোর্সিং এক্সপো ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

ভোজ্য তেলের দাম লিটারে আরও ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম