Logo
Logo
×
   

Advertisement

অর্থনীতি

আবারও ফিরছে সেরা করদাতা পুরস্কার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০২:৩৫ পিএম

আবারও ফিরছে সেরা করদাতা পুরস্কার

Advertisement

দেশের সেরা করদাতাদের সম্মাননা দিতে একটি নীতিমালা তৈরি হচ্ছে। এই নীতিমালার অধীনে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এই নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে এই প্রস্তাব দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জানা গেছে, করদাতাদের সম্মান ও স্বীকৃতি দিতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা-২০২৬’ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই নীতিমালার ভিত্তিতে খাতভিত্তিক সর্বোচ্চ ২২টিসহ মোট ৬৭ জন করদাতাকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে।

করদাতাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে সামাজিকভাবে সম্মানিত করা এবং সকলকে কর প্রদানে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই নীতিমালা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক সর্বশেষ ঘোষিত ২০২২-২৩ করবর্ষে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়। এরপর থেকে সেরা করদাতা পুরস্কার প্রদান বন্ধ রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম