Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:১১ এএম

বিকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

Advertisement

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর শুক্রবার (১২ জুন) প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকাল ৩টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের নানা দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশলগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।

আরও পড়ুন
৬০ নিত্যপণ্যে কর ছাড়

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮  হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী, যা দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত এই বাজেটে সরকারের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা, যার বড় অংশই সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর)।

বিশাল এই বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস (ব্যাংক ও সঞ্চয়পত্র) থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বিদেশি ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংস্থানের পরিকল্পনা নিয়েছে সরকার।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আজকের সংবাদ সম্মেলনে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায়ের বিশাল চ্যালেঞ্জ, বাজেট ঘাটতি অর্থায়ন এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোই মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: বাজেট ২০২৬-২৭

আরও পড়ুন

সম্পর্কিত খবর

রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী

প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে অর্থ পরিশোধ: অর্থমন্ত্রী

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদ’, এমপি মনিরুলের মন্তব্যে যে জবাব দিলেন অর্থমন্ত্রী

‘বাংলাদেশ ব্যাংক জনগণের কাছে চাঁদ’, এমপি মনিরুলের মন্তব্যে যে জবাব দিলেন অর্থমন্ত্রী

কৃষি, ডেইরি ও পোলট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার

কৃষি, ডেইরি ও পোলট্রি খাতে ৬০ হাজার কোটি টাকা ঋণ দেবে সরকার

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

আরও পড়ুন

লন্ডনে ওয়ার্ল্ড এনার্জিস সামিট বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বঙ্গোপসাগরে ২৬ ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া-নাইটক্লাবের বিল দেওয়া যাবে না

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম