Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আজকের স্বর্ণের দাম: ৩ আগস্ট ২০২৬

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম

আজকের স্বর্ণের দাম: ৩ আগস্ট ২০২৬

স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। গত ৩১ জুলাই সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। ওই দামে আজ সোমবারও বিক্রি হবে স্বর্ণ।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে, সবশেষ গত ২৮ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৭ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৭ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৯ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বর্ণের দামে বড় লাফ

স্বর্ণের দামে বড় লাফ

৪ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৪ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দাম

ডলারের পতনে ফের বাড়ল স্বর্ণের দাম

আজকের স্বর্ণের দাম: ৪ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৪ নভেম্বর ২০২৬

ভারতে স্বর্ণের চাহিদা ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামতে পারে

ভারতে স্বর্ণের চাহিদা ৬ বছরের মধ্যে সর্বনিম্নে নামতে পারে

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস

আরও পড়ুন

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

জ্বালানি তেলের দামে বড় পতন

জ্বালানি তেলের দামে বড় পতন

ডলারের বাজার সামলাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

ডলারের বাজার সামলাতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি

মোজোর মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার

মোজোর মেগা ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম