Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ব্যাংক হলিডে সোমবার, বন্ধ থাকবে পুঁজিবাজারও 

Advertisement

Icon

বিজনেস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০৪:১৩ পিএম

ব্যাংক হলিডে সোমবার, বন্ধ থাকবে পুঁজিবাজারও 

Advertisement

প্রতি বছরের মতো ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ থাকায় তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক বন্ধ থাকায় সোমবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, সিএসই কোনো প্রকার লেনদেন হবে না। এজন্য পুঁজিবাজারও বন্ধ থাকবে ।

৩০ জুন ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। সারা দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। আরেক দিন হচ্ছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় এ দিনে। প্রতি বছরে বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুই দিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

মঙ্গলবার যথারীতি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকের মতো একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্যিক ব্যাংকে লেনদেন(অর্থ উত্তোলন ও জমা) চলবে বিকেল ৪ টা পর্যন্ত। অবশিষ্ট দুই ঘণ্টা দাপ্তরিক প্রয়োজনে খোলা থাকবে।

Advertisement

ব্যাংক হলিডে বন্ধ পুঁজিবাজার 

Advertisement

আরও পড়ুন

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

চলতি অর্থবছরের ৪ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৮.৯৮ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরের ৪ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৮.৯৮ বিলিয়ন ডলার

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ল যেসব কারণে

এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়ল যেসব কারণে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম