Logo
Logo
×

Advertisement

বিনোদন

যেভাবে ভেঙে যায় সালমান-ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৬ পিএম

যেভাবে ভেঙে যায় সালমান-ঐশ্বর্যর প্রেম, জানালেন পরিচালক

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে এবং সেই সম্পর্কে চিড় ধরতে দেখেছিলেন সংগীত পরিচালক ইসমাইল দরবার। চোখের সামনে দেখেছিলেন, দুজন মানুষ কীভাবে পরস্পরের থেকে দূরে সরে গেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন সংগীত পরিচালক ইসমাইল।

‘হম দিল দে চুকে সনম’ সিনেমার সংগীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার। সেই সময়ে সালমান ও ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পাশাপাশি ওই সিনেমার সেট থেকেই নাকি ঝগড়াঝাঁটিও শুরু হয়েছিল তাদের। ইসমাইল বলেন, ওদের ঝগড়ার খবর সব সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আমাদের খুব খারাপ লাগত। ওরা পরস্পরের খুব ঘনিষ্ঠ ছিল। এভাবে ওদের ঝগড়া করা ঠিক হয়নি। কিন্তু এগুলো এখন সবই অতীত। এখন সালমান খুবই বিচক্ষণ হয়ে গেছেন। তাই এ নিয়ে আর কোনো কথা বলেননি।

অন্য এক সাক্ষাৎকারে পরিচালক প্রহ্লাদ কক্কড় জানিয়েছিলেন, তিনিও সালমান ও ঐশ্বরিয়ার ঝগড়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। কারণ তিনি ঐশ্বরিয়ার বহুতলেই থাকতেন। প্রহ্লাদ বলেছিলেন, ঐশ্বর্যা খুব কষ্ট পেয়েছিলেন। গোটা ইন্ডাস্ট্রি ওর জন্য ঐশ্বরিয়াকে একঘরে করে দিয়েছিল। মনে গভীর আঘাত লাগে ওর। ইন্ডাস্ট্রির ওপর থেকে আস্থা হারাতে শুরু করেছিলেন উনি। নিজেকে প্রতারিত মনে করতেন উনি।

উল্লেখ্য, ‘হম দিল দে চুকে সনম’-এর পর আর কখনো পরস্পরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি সালমান বা ঐশ্বরিয়া কেউ-ই। গত বছর কেবল আম্বানিপুত্রের বিয়ের আসরে দুজনই উপস্থিত ছিলেন ঠিকই। কিন্তু পরস্পরের সঙ্গে কোনো কথা বলেননি তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

বক্স অফিসে ৮০০ কোটির ঝড়

বক্স অফিসে ৮০০ কোটির ঝড়

পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

কেন বিয়ে করেননি সাইফের বোন সাবা?

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

জেমস বন্ডের ভূমিকায় হৃতিক রোশান

আরও পড়ুন

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

চলুন ফজরের নামাজ দিয়ে শুরু করি: ওমর সানী

পবন কল্যাণের দ্বিতীয় স্ত্রী পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

পুরুষরা বহুবার বিয়ে করতে পারে, নারীরা কি তা পারে না?

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

পরিচালনার প্রতি তারকাদের আগ্রহ কেন

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম