Logo
Logo
×

Advertisement

বিনোদন

৩৮ দিনের প্রেম শেষে বিয়ে, উকিল বাবা পলাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পিএম

৩৮ দিনের প্রেম শেষে বিয়ে, উকিল বাবা পলাশ

ঘরোয়া আয়োজনে জাহিদ নিরব ও সূচনা তাসনীমের বিয়ে

Advertisement

সুরকার–সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব বিয়ে করেছেন। স্ত্রীর নাম সূচনা তাসনীম, তিনি রূপচর্চাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

২৩ অক্টোবর রাতে ঢাকার নিকেতনে নিরবের বাসায় ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তাদের বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ। 

চিরকুট ব্যান্ডের একসময়ের কি–বোর্ডিস্ট নিরব নববধূকে নিয়ে বর্তমানে সৌদি আরবের মক্কায় আছেন, সেখানে তারা ওমরাহ পালনের উদ্দেশে গেছেন।  

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে নিরব বলেন, ‘আমাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কটা ১১ বছরের। সে আমার খুবই ভালো একজন বন্ধু। আইন বিষয়ে পড়াশোনা করেছে। আমার পথচলায় সব সময় একটা সাপোর্ট সিস্টেম হিসেবে পাশে ছিল। কয়েক মাস ধরে আমি তাকে পরবর্তী জীবনের পথচলায় সঙ্গী হিসেবে চাইছিলাম। প্রেমের প্রস্তাব দিই। একটা সময় সে আমার প্রস্তাবে সাড়া দেয়। ৩৮ দিনের প্রেম শেষে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

ঢাকার নিকেতনে নিরবের বাসায় ঘরোয়া আয়োজনে দুই পরিবারের সদস্যরা মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন

‘আমার খুব ইচ্ছা ছিল, বিয়ের পর স্ত্রীসহ ওমরাহ পালন করতে আসব। ভিসা হওয়ার পরদিনই আমাদের নিকেতনের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজন মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিই। পরদিন মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ি। এমন একজন বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুব ভালো লাগছে। সবার কাছে আমাদের আগামী জীবনের জন্য দোয়া চাই।’

বিয়ের পর মক্কায় জাহিদ নিরব ও সূচনা তাসনীম

নিরব আরও জানান, তাদের বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে আলোচনায় আসা জিয়াউল হক পলাশ। তিনি আমার খুব পছন্দের একজন মানুষ, তাকে জীবনের এই যাত্রায় পেয়ে ভালো লেগেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

টুকরো খবর চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

নতুন গানের অপেক্ষায় পূর্ণতা

নতুন গানের অপেক্ষায় পূর্ণতা

গিটার হাতে ইমরানের গানের লড়াই

গিটার হাতে ইমরানের গানের লড়াই

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম