Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্ষোভ ঝাড়লেন আঁখি আলমগীর

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৪:০৪ পিএম

ক্ষোভ ঝাড়লেন আঁখি আলমগীর

আঁখি আলমগীর। সংগৃহীত ছবি

Advertisement

সামাজিক মাধ্যমে হঠাৎ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন আঁখি আলমগীর। বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় এই সংগীতশিল্পী সমাজের আশপাশের মানুষের ভণ্ডামি, নাটকীয়তা ও মিথ্যা আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। 

তিনি জানিয়েছেন এখন চান নীরব, স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন। দীর্ঘদিন ধরে স্টেজ শো, একক গান ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন আঁখি আলমগীর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘প্রেম বেপারি’, যেখানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী।

গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে গায়িকা কাকে কিংবা কাদের উদ্দেশে বলেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি। ফলে অনুরাগীদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা।

এদিকে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি স্ট্যাটাসে আঁখি আলমগীর লিখেছেন, আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ করেছি কারণ— আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে আমি ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে এবং অভিনয় করে... মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।

নিজের প্রতি ক্ষোভ প্রকাশ করে সংগীতশিল্পী বলেন, বিরক্ত নিজের ওপর। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে এবং সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা— এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।

তবে সামাজিক ভাইরাল হওয়া এই স্ট্যাটাসে অনেকেই মনে করছেন— এতে ফুটে উঠেছে গায়িকার মানসিক ক্লান্তি ও আত্মিক প্রশান্তির খোঁজ। যদিও এ বিষয়ে আঁখি আলমগীরের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আঁখি আলমগীর বলেন, বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম