Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জার্মান কেসলার টুইনসখ্যাত সংগীতশিল্পীর স্বেচ্ছা মৃত্যুবরণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ০৮:২০ পিএম

জার্মান কেসলার টুইনসখ্যাত সংগীতশিল্পীর স্বেচ্ছা মৃত্যুবরণ

Advertisement

ইউরোপের সুপরিচিত মুখ জার্মান যমজ বোন কেসলার টুইনসখ্যাত সংগীতশিল্পী-নৃত্যশিল্পী অ্যালিস ও অ্যালেন কেসলার যৌথভাবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 

মিউনিখ পুলিশ মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, অ্যালিস ও অ্যালেন কেসলার গ্রুনওয়াল্ডে তাদের নিজেদের বাসায় এ আত্মঘাতী সিদ্ধান্ত নেন। এভাবে যৌথ মৃত্যুর জন্য তারা দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করে আসছিলেন। 

পৃথিবী থেকে এমন বিদায়ের খবর খুব কমই আসে; খানিক দুঃখজনক হলেও এই দুই যমজ বোন নিজেদের বাসভবনে একই সঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নেন। এ সময় তাদের বয়স হয়েছিল ৮৯ বছর।

‘কেসলার টুইনস’ নামে পেশাগতভাবে পরিচিত এই দুই বোনকে ১৯৫৫ সালে প্যারিসের বিখ্যাত লিডো ক্যাবারে থিয়েটারের পরিচালক আবিষ্কার করেন, যার মধ্য দিয়ে তাদের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল এবং তারা ১৯৫৯ সালে কানসে অনুষ্ঠিত ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় জার্মানির প্রতিনিধিত্ব করেছিলেন।

স্বেচ্ছামৃত্যুকে সম্মান জানায় জার্মান। এমন একটি সংগঠন রয়েছে জার্মানিতে, যারা নাগরিকদের

স্বেচ্ছামৃত্যুকে সম্মান জানায়। এবং তাদের পথ সহজ করে দেয়। এই যমজ শিল্পী তেমনই একটি সংগঠন ‘জার্মান সোসাইটি ফর হিউম্যান ডাইয়িং’-এর সদস্য। স্বেচ্ছামৃত্যুর আগে তারা একজন আইনজীবী ও একজন ডাক্তারের সঙ্গে প্রাথমিক আলোচনাও করেছিলেন। এর আগে গত বছর ইতালির সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালিস ও অ্যালেন কেসলার একসঙ্গে একই দিনে মারা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। 

উল্লেখ্য, অ্যালিস ও অ্যালেন ১৯৩৬ সালে জন্মগ্রহণ করেন এবং ছোট থেকেই তারা নৃত্যশিল্পী হিসেবে প্রশিক্ষণ নেন। ১৯৫০-এর দশকে তাদের পরিবার পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে পালিয়ে যাওয়ার পর তাদের বিনোদন জীবন শুরু হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম