Logo
Logo
×

Advertisement

বিনোদন

মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম

মাত্র দেড় মাসের প্রেম, কাকে বিয়ে করলেন মম

Advertisement

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে বিয়ে করেছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা যায়, রাফায়েল ও মমর পরিচয় দেড় বছরের। তবে মাত্র দেড় মাস প্রেমের সম্পর্কে থাকার পরই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। এ প্রসঙ্গে মম জানান, রাফায়েলের সততা ও স্পষ্টবাদিতা তাকে মুগ্ধ করেছে।

অভিনয়ের আগে ছয় বছর রেডিওতে `কথাবন্ধু' হিসেবে কাজ করেছেন মম। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো `আজব কারখানা' (পরমব্রতর সঙ্গে) এবং মুক্তির দিক দিয়ে প্রথম চলচ্চিত্র `কাগজ'।

অন্যদিকে, রাফায়েল আহসান `নয়ছয়' সিনেমা নির্মাণ করেছেন এবং 'ইন্টার্নশিপ', 'পেট কাটা ষ', 'দৌড়', 'আগস্ট ১৪'-এর মতো প্রযোজনাগুলোর সাথে যুক্ত আছেন।

মাইমুনা মমকে বিয়ে প্রসঙ্গে রাফায়েল বললেন, ‘মমর সরলতা আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে মনে হয়, খুব সহজেই ওকে সবার কাছ থেকে আলাদা করা যায়। তাই মনে হয়েছে, ওকে নিয়ে আগামী জীবনের পথচলাটা আমার জন্য সহজ ও সুন্দর হবে। তাই আমাদের এই বিয়ের সিদ্ধান্ত।’

মাইমুনা মম বলেন, ‘রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক রাখে না, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কোনো পরিকল্পনা করে ফেলা।’ 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

১০ বডিগার্ড নিয়ে আদালতে পরীমনি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

এক নায়কে ডুবছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

কেন ওকালতি ছেড়ে অভিনয়ে আসেন, জানালেন সিয়াম

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

চলার পথে অনেক ভুল করেছি: মৌসুমী

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

ব্যক্তিগত জীবন আড়ালে রাখার কারণ জানালেন কুসুম শিকদার

আরও পড়ুন

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

‘তু মিল জায়ে’ গানের নাচ তুলতে যে অভিজ্ঞতা হয়েছিল শাহরুখের

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

মন্দিরে পূজা দিলেই সালমানের ‘সাত খুন মাফ’, কে দিলেন এমন শর্ত?

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

সমালোচকদের জবাব দিলেন রণবীর কাপুর

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম