Logo
Logo
×

Advertisement

বিনোদন

৪ বছর পর আসছে বিটিএসের নতুন অ্যালবাম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

৪ বছর পর আসছে বিটিএসের নতুন অ্যালবাম

কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীত

Advertisement

প্রায় দেড় যুগ আগে ‘পুচকে’ নাম দিয়ে ব্যান্ড মিউজিক জগতে যাত্রা শুরু করে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। সেই ব্যান্ডই এখন বিশ্বজুড়ে সমাদৃত। তাদের চেনে না এমন ব্যান্ড সংগীতপ্রেমী বর্তমানে নেই বললেই চলে।

মাঝে কবছর বিরতির পর দক্ষিণ কোরিয়ান কে-পপ বয় ব্যান্ডটি অবশেষে নতুন অ্যালবাম নিয়ে ফিরতে যাচ্ছে। 

এর আগে সবশেষ ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল আরএম, জে-হোপ, সুগারা। এবার তারা ঘোষণা দিয়েছে এ বছরের ২০ মার্চ ব্যান্ডটির নতুন অ্যালবাম প্রকাশিত হবে। দ্য কোরিয় টাইমসের বরাতে জানা যায়, বিগহিট মিউজিক তাদের প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্যটি নিশ্চিত করেছে। 

তাই সবকিছু ঠিকঠাক থাকলে ৩ বছর ৯ মাসের সুদীর্ঘ বিরতির পর আবারও নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের কাছে ফিরছেন সাত সদস্যের ব্যান্ডটি। কিন্তু মাঝে হঠাৎ এমন বিরতির কারণ কী? সে সম্পর্কে জানা যায়, দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে গিয়েছিলেন তারা। এছাড়া নিজেদের একক সংগীত ক্যারিয়ার নিয়েও ব্যস্ততার কারণে কোনো অ্যালবাম প্রকাশ করতে পারেনি বিটিএস। তাই এখন সব ব্যস্ততা ঝেড়ে ফেলে নতুন অ্যালবামে মন দিয়েছেন কে-পপ সদস্যরা। 

ইতোমধ্যে নতুন বছর উপলক্ষ্যে বেশ কজন বিটিএস ভক্তের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠিও পাঠিয়েছেন তারা যেখানে লেখা ছিল, ‘২০ মার্চ ২০২৬’। অর্থাৎ বিটিএসের নতুন অ্যালবাম প্রকাশের তারিখ। 

উল্লেখ্য, ২০১২ সালে যাত্রা শুরুর পর শুরুতে কেবল কোরিয়ান ভাষাতেই গান প্রকাশ করতো ব্যান্ডটি। তখন তাদের জনপ্রিয়তা কেবল কোরিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু তাদের কপাল খুলে যায়, যখন তারা ইংরেজি ভাষায় গান করা শুরু করেন। এখন তাদের খ্যাতি গোটা বিশ্বজুড়ে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

টুকরো খবর চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

নতুন গানের অপেক্ষায় পূর্ণতা

নতুন গানের অপেক্ষায় পূর্ণতা

গিটার হাতে ইমরানের গানের লড়াই

গিটার হাতে ইমরানের গানের লড়াই

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম