Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমাদের রেকর্ড বিটিএস ভেঙে দিচ্ছে দেখে দুঃখ পেয়েছিলাম: টমলিনসন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ পিএম

আমাদের রেকর্ড বিটিএস ভেঙে দিচ্ছে দেখে দুঃখ পেয়েছিলাম: টমলিনসন

লুই টমলিনসন ও বিটিএস সদস্যরা। ছবি: সংগৃহীত

Advertisement

ওয়ান ডিরেকশন এবং বিটিএস-এই দুই আইকনিক বয়ব্যান্ড বছরের পর বছর ধরে বৈশ্বিক পপ সঙ্গীতের ধারাকে প্রভাবিত করে আসছে। দুই ব্যান্ডের শক্তিশালী ভক্তকুল এবং একের পর এক সাফল্যের মাধ্যমে উভয় দলই নিজেদের অবস্থানকে অতুলনীয় করে তুলেছে। তবে ব্রিটিশ-আইরিশ বয়ব্যান্ডের গড়া বেশকিছু রেকর্ড ইতোমধ্যেই ভেঙে দিয়েছে বিটিএস। 

সম্প্রতি বিলবোর্ডের সঙ্গে এক আড্ডায় ওয়ান ডিরেকশনের প্রাক্তন সদস্য লুই টমলিনসন এই বিষয়টি নিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেছেন। লুই জানান, এক সময় এই রেকর্ড হারানো তাকে কিছুটা দুঃখিত করেছিল। 

তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন বিটিএস দ্রুত উপরে উঠছিল। মনে হতো, প্রতিবার টুইটারে ঢুকলেই দেখছি তারা আমাদের কোনো না কোনো রেকর্ড ভেঙে নিচ্ছে-সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া অ্যালবাম হোক বা অন্য কোনো মাইলফলক। প্রায় প্রতি সপ্তাহেই নতুন কিছু আমাদের হাতছাড়া হতে দেখেছি।’ 


তবে এই বিষয়টি নিয়ে গায়কের মধ্যে কোনো অভিমান বা বিরূপ মনোভাব নেই স্পষ্ট করে লুই বলেন, ‘ছয়-সাত বছর আগে এগুলো পড়ে মনে হতো-এটা একটু লজ্জার বিষয়। কারণ একসময় সবকিছুই (রেকর্ড) আমাদের ছিল। কিন্তু আমি তাদের উপর বিরক্ত নই। এটাই মিউজিক ইন্ডাস্ট্রির প্রকৃতি- এখানে কিছুই স্থিতিশীল নয়।’ 

৩৪ বছর বয়সী এই গায়ক আরও জানান, ওয়ান ডিরেকশনের সঙ্গে কাটানো সাফল্যের দিনগুলো নিয়ে তিনি গর্বিত। তার মতে, অনেক শিল্পীই ইন্ডাস্ট্রিতে এমন অবস্থানে পৌঁছাতে পারেন না। আর ‘ছাঁচ ভেঙে বেরিয়ে আসা’ই তাদের আলাদা করে তুলেছিল, যা পপ সঙ্গীত জগতে একটি বড় পরিবর্তন এনেছে। 

এদিকে, লুই টমলিনসন ও আরেক প্রাক্তন ব্যান্ডসদস্য জায়ান মালিক সম্প্রতি প্রয়াত সহকর্মী লিয়াম পেইনের মৃত্যুর পর অতীতের মতপার্থক্য ভুলে একটি ডকুমেন্ট সিরিজে একসঙ্গে কাজ করছেন বলে জানা গেছে। যদিও কিছু বিতর্কের কারণে শুটিংয়ে বিঘ্ন ঘটেছে, তবে প্রযোজনা পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

জীবনের অজানা অধ্যায় জানালেন বাপ্পা

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

তারকা হয়ে ওঠার নেপথ্যে পরিশ্রমের গল্প জানালেন টেইলর সুইফট

চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

টুকরো খবর চীনা তরুণীর প্রেমে ওয়ারফেজের অনি

নতুন গানের অপেক্ষায় পূর্ণতা

নতুন গানের অপেক্ষায় পূর্ণতা

গিটার হাতে ইমরানের গানের লড়াই

গিটার হাতে ইমরানের গানের লড়াই

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

যমুনা ফিউচার পার্কে জেমসের কনসার্ট আজ

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম