Logo
Logo
×

Advertisement

বিনোদন

জটিলতা শেষে ভারতে শাকিবের সিনেমার শুটিং শুরু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

জটিলতা শেষে ভারতে শাকিবের সিনেমার শুটিং শুরু

ঢালিউড মেগাস্টার শাকিব খান। ছবি: সংগৃহীত

Advertisement

ভিসা জটিলতা ও দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে শুরু হয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং। নির্ধারিত সময়ের বেশ পরে হলেও এখন আর কোনো বাধা নেই—পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে সিনেমাটির টিম। প্রযোজনা সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথম পরিকল্পনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই ভারতের বিভিন্ন লোকেশনে শুটিং শুরুর কথা ছিল। তবে শিল্পী ও কলাকুশলীদের ভিসা পেতে দেরি হওয়ায় শুটিং নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়।

রোজার ঈদে সিনেমাটি মুক্তির লক্ষ্য থাকায় সময় বাঁচাতে ৬ জানুয়ারি বাংলাদেশেই শুটিং শুরু করেন পরিচালক আবু হায়াত মাহমুদ। এমনকি বিকল্প ব্যবস্থা হিসেবে শ্রীলঙ্কায় গিয়েও সিনেমার কিছু অংশের দৃশ্যধারণ করা হয়। যদিও গল্পের প্রয়োজনে ভারতের লোকেশন অপরিহার্য হওয়ায় শেষ পর্যন্ত সেখানেই শুটিংয়ের অপেক্ষায় ছিলেন নির্মাতারা।

ভারতে কাজ শুরু হলেও এখনই এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপাতত দ্রুত শুটিং শেষ করাই তাদের মূল লক্ষ্য। অপ্রয়োজনীয় বিড়ম্বনা এড়াতে এবং কাজের গতি বজায় রাখতে বিষয়টি নিয়ে তারা গোপনীয়তা বজায় রাখছেন। শুটিংয়ের বড় একটি অংশ শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।

ভিসা সমস্যার কারণে শিডিউল পিছিয়ে গেলেও ‘প্রিন্স’ রোজার ঈদেই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিকঠাক এগোলে শাকিব ভক্তদের জন্য ঈদে এটি হতে পারে বড় পর্দার বিশেষ চমক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

সংসার জীবনের ইতি টানলেন প্রীতম-শেহতাজ

সেলফির মুহূর্তে গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

সেলফির মুহূর্তে গাল টেনে ধরলেন ভক্ত, হতভম্ব অভিনেত্রী

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

অ্যাভাটারকে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

শুটিং সেটে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

'যিনি সংসার ভাঙছেন ঈশ্বর তাকে দেখে নেবেন'

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

যে কারণে রাজনীতিককে বিয়ে করেন পরিণীতি

আরও পড়ুন

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

এখনই বিয়ে করতে চান না কৌশানি, কারণ জানালেন তিনি

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

বিয়ের পোশাকে স্ক্রিনে হাজির দুরেফিশান, ভাইরাল নেটদুনিয়ায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম