Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রকাশ্যে ক্ষমা চাইলেও থানায় এসে হাজিরা দেননি বাদশাহ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম

প্রকাশ্যে ক্ষমা চাইলেও থানায় এসে হাজিরা দেননি বাদশাহ

জনপ্রিয় র‍্যাপার বাদশাহ। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় র‍্যাপার বাদশাহ হরিয়ানভী ভাষার গান 'টটীরী' গেয়ে মহাবিপদে পড়েছেন। এ সংগীতশিল্পীর বিরুদ্ধে অভিযোগ—ওই গানে নারীদের প্রতি অশ্লীল ইঙ্গিত করা হয়েছে। ইতোমধ্যে বাদশাহর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ জানিয়েছিল হরিয়ানার মহিলা কমিশন। বাদশাহর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হওয়ার পর প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন এ র‍্যাপার। এ অবস্থায় বাদশাহকে গ্রেফতারের দাবি তুলল হরিয়ানা মহিলা কমিশন।

প্রকাশ্যে ক্ষমা চাইলেও থানায় এসে হাজিরা দেননি বাদশাহ। যে কারণে গায়কের গ্রেফতারি নিয়ে সরব মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, বাদশাহর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তাই দেশ ছেড়ে যাওয়ার কোনো সুযোগ নেই তার। বাদশাকে গ্রেফতারের দাবি প্রসঙ্গে রেণু ভাটিয়া বলেন, আমরা আর্জি জানিয়েছি— বাদশাহকে যেভাবেই হোক গ্রেফতার করতে হবে।

মহিলা কমিশনের সভাপতি বলেন, যে গানে হরিয়ানার মেয়েদের অপমান করা হয়েছে, যে এমন করেছে তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ১৩ মার্চের আগে মহিলা কমিশনে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। এফআইআরও দায়ের করা হয়েছে।’

Advertisement

গান বিনোদনের খবর

Advertisement

আরও পড়ুন

লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী, কেন?

লাইভে সবার সামনে মেকআপ তুললেন পাকিস্তানি অভিনেত্রী, কেন?

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

যৌনতাই সেরা ওয়ার্কআউট!—অক্ষয়ের জবাবে বোল্ড করণ

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

আগের চেয়ে ভালো আছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন রোজিনা

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

সব্যসাচীতে মুগ্ধ সৃজিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম