Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অস্কার ২০২৬

জমজমাট লড়াইয়ের অপেক্ষা, আলোচনায় আছেন যারা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০২:০৯ এএম

জমজমাট লড়াইয়ের অপেক্ষা, আলোচনায় আছেন যারা

ছবি: সংগৃহীত

Advertisement

হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ রাত ‘অস্কার’ বা একাডেমি অ্যাওয়ার্ডস ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে উন্মাদনা। বাংলাদেশ সময় সোমবার (১৬ মার্চ) ভোরবেলা লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এবারের আসরে বেশ কয়েকটি বিভাগে লড়াই এতটাই হাড্ডাহাড্ডি যে, শেষ মুহূর্ত পর্যন্ত বিজয়ী নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ সেরা সিনেমার দৌড়ে এগিয়ে থাকলেও, ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়া ভ্যাম্পায়ার হরর ‘সিনার্স’ বড় ধরনের চমক দিতে পারে।

উপস্থাপনায় কোন্যান ওব্রায়েন 

২০২৫ সালের সফল পারফরম্যান্সের পর এবারও সঞ্চালকের ভূমিকায় থাকছেন কোন্যান ওব্রায়েন। এছাড়া পুরস্কার তুলে দিতে মঞ্চে দেখা যাবে পল মেসক্যাল, গ্বিনেথ প্যালট্রো, রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে এবং ক্রিস ইভান্সের মতো তারকাদের।

সঙ্গে গত বছরের বিজয়ী অ্যাড্রিয়েন ব্রডি, মিকি ম্যাডিসন, কিয়েরান কালকিন এবং জো সালদানাও থাকছেন উপস্থাপকের তালিকায়।

সেরা অভিনেতা ও অভিনেত্রী: কে হাসবেন শেষ হাসি?

এবারের অস্কারে সবচেয়ে আলোচিত বিষয় হল সেরা অভিনেতা বিভাগ।

সেরা অভিনেতা: গোল্ডেন গ্লোব বিজয়ী ওয়াগনার মউরা ও টিমোথি শ্যালামে এবং বাফটা জয়ী রবার্ট অ্যারামায়োকে পেছনে ফেলে বর্তমানে দৌড়ে এগিয়ে আছেন ‘সিনার্স’ তারকা মাইকেল বি জর্ডান।

সেরা অভিনেত্রী: এই বিভাগটি অনেকটা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ‘হ্যামনেট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য আইরিশ তারকা জেসি বাকলি শুরু থেকেই এই লড়াইয়ে ফ্রন্টরানার হিসেবে আছেন।

পার্শ্ব চরিত্রের লড়াই 

পার্শ্ব অভিনেতার দৌড়ে ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’ ছবিতে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী কর্নেল লকিজ চরিত্রে অভিনয়ের জন্য শিয়ান পেন বর্তমানে ফেভারিট। অন্যদিকে, পার্শ্ব অভিনেত্রীর লড়াইয়ে আছেন টেয়ানা টেলর, উন্মি মোসাকু এবং অ্যামি ম্যাডিগান। ম্যাডিগান সম্প্রতি ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’ জিতে কিছুটা এগিয়ে থাকলেও বাকি দুজনেই সেরা চলচ্চিত্রের মনোনয়ন পাওয়া সিনেমার শিল্পী হওয়ায় ধারণা করা হচ্ছে লড়াই হবে সমানে সমান।

সবচেয়ে বেশী অস্কার জয়ী যারা 

অস্কারের ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার জিতেছে মোট তিনটি সিনেমা। ১৯৫৯ সালের ‘বেন-হার’, ১৯৯৭ সালের ‘টাইটানিক’ ও ২০০৩ সালের ‘দ্য লর্ড অব দ্য রিংস: রিটার্ন অব দ্য কিং’ সবচেয়ে বেশি অস্কার ঘরে তুলেছে। তিনটি সিনেমাই ১১টি করে পুরস্কার জিতেছে।  

এককভাবে সবচেয়ে বেশি অস্কার জয়ের রেকর্ড ওয়াল্ট ডিজনির। নানা শাখায় তিনি ২২টি পুরস্কার পেয়েছেন। সবচেয়ে বেশি ৫৯ বার মনোনয়নও পেয়েছেন মিকি মাউসের জনক।  এদিকে অভিনেতা বা অভিনেত্রী হিসেবে সবচেয়ে বেশি ৪টি অস্কার আছে অভিনেত্রী ক্যাথেরিন হেপবার্নের নামের পাশে।

উল্লেখ্য, ৯৮তম অস্কার আসরে সবচেয়ে বেশি রেকর্ড ১৬টি মনোনয়ন পেয়েছে রায়ান কুগলার পরিচালিত হরর সিনেমা ‘সিনার্স’।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম