Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তৃতীয় বিয়ে করলেন পাকিস্তানের সেই অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম

তৃতীয় বিয়ে করলেন পাকিস্তানের সেই অভিনেত্রী

ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

Advertisement

তৃতীয়বারের মতো বিয়েবন্ধনে আবদ্ধ হলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা ফিজা আলী।  পবিত্র ঈদুল ফিতরের দিন ভক্তদের সারপ্রাইজ দিয়ে নিজের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন ‘মেহেদী’খ্যাত এই তারকা।

জানা যায়, এজাজ খানের সঙ্গে ঘরোয়া এক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

ঈদের প্রথম দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে স্বামী ও মেয়ের সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন ফিজা। ছবিগুলোতে দেখা যায়, ফিজার পরনে কালো রঙের সেমি-ফরমাল পোশাক, যার সঙ্গে ছিল বহু রঙের সূচিকর্ম করা বাদামি রঙের একটি অলংকৃত ওড়না।

অন্যদিকে তার স্বামীও একই রঙের পোশাক বেছে নেন।

মজার ব্যাপার হলো, তাদের দুজনের হাতেই মেহেদী দিয়ে একে অপরের নাম লেখা ছিল।

ক্যাপশনে ফিজা লেখেন, ‘৪১ বছর বয়সে আল্লাহ আমাকে সেই সুখ ও ভালোবাসা দিয়েছেন যার জন্য আমি অপেক্ষা করছিলাম... আজ আমি আমার জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

এই বিয়ের মাধ্যমে ফিজা তার পরিচয়েও পরিবর্তন এনেছেন। তিনি জানিয়েছেন যে এখন থেকে তিনি শুধু ‘ফিজা আলী’ নন, বরং নিজেকে ‘মিসেস এজাজ’ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করছেন।

তার এই সিদ্ধান্তে ১১ বছর বয়সি মেয়ে ফারালের পূর্ণ সমর্থন ও ভালোবাসা ছিল, যা ফিজার কাছে সবচেয়ে বড় পাওয়া।

উল্লেখ্য, ২০০৭ সালে ফাওয়াদ ফারুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফিজা। ২০১৭ সালে আলাদা হয়ে যান এই দম্পতি। সেই সংসারেই জন্ম নেয় কন্যা ফারাল। প্রথম সংসার ভাঙার পর ২০১৮ সালে ব্যবসায়ী আয়াজ মালিককে বিয়ে করেন তিনি।  কিন্তু তার সেই সংসারও টেকেনি।  এবার নতুন করে এজাজ খানের সঙ্গে ঘর বাঁধলেন ফিজা।

ক্যারিয়ারের শুরুতে ‘মেহেদী’ নাটকের মাধ্যমে আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী তার জীবনের নতুন এই যাত্রায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। তার ওই পোস্টে এরই মধ্যে শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম