Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

জীবনসঙ্গী নির্বাচনে ভুল এড়াতে বিয়ের আগে যে কথাগুলো জানা জরুরি

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

জীবনসঙ্গী নির্বাচনে ভুল এড়াতে বিয়ের আগে যে কথাগুলো জানা জরুরি

ফাইল ছবি

Advertisement

সিনেমায় পারিবারিকভাবে ঠিক করা বিয়েকে অনেক সময় রূপকথার মতো সুন্দর করে তুলে ধরা হয়। সিনেমায় বিয়ের এমন রোমান্টিক চিত্র দেখা গেলেও বাস্তবতা সব সময় এতটা সহজ নয়। কারণ, বিয়ে মানে শুধু আর্থিক সচ্ছলতা কিংবা দুই পরিবারের পছন্দের মিল নয়। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের চিন্তাভাবনা, জীবনযাপন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। তা না হলে বিয়ের পর নানা বিষয়ে মতবিরোধ তৈরি হতে পারে।

শুধু বায়োডাটা দেখে জীবনসঙ্গী নির্বাচন নয়

পারিবারিকভাবে বিয়ের ক্ষেত্রে সাধারণত পাত্র-পাত্রীর শিক্ষা, পেশা, আয়, পারিবারিক পরিচয়, উচ্চতা এমনকি জন্মছকও বিবেচনা করা হয়। এসব বিষয় গুরুত্বপূর্ণ হলেও এগুলো দিয়ে একজন মানুষের প্রকৃত স্বভাব কিংবা দুজনের মধ্যে মানসিক মিল কতটা, তা বোঝা যায় না।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী সম্পর্ক শুধু কাগজে-কলমে তৈরি হয় না। প্রতিদিনের ছোট ছোট ঘটনা, কঠিন পরিস্থিতি সামলানোর ধরন এবং একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই একটি সম্পর্ক গড়ে ওঠে। তাই এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া জরুরি, যার সঙ্গে জীবনের ভালো-মন্দ সময়গুলো পার করা সম্ভব।

বিয়ের আগে যেসব বিষয়ে কথা বলবেন

বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে জানতে হবে, মতবিরোধ হলে অপর ব্যক্তি কীভাবে পরিস্থিতি সামলান। অস্বস্তিকর বিষয় নিয়েও কি তিনি খোলামেলা কথা বলতে পারেন? টাকা-পয়সা, সঞ্চয়, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পরিবারের সিদ্ধান্তে তার ভূমিকা কেমন—এসব বিষয়ও আলোচনা করা প্রয়োজন।

এ ছাড়া প্রতিদিনের জীবনযাপন, ব্যক্তিগত সময়ের প্রয়োজন, অন্য শহরে গিয়ে থাকার ইচ্ছা এবং দুজনের মধ্যে কার পেশাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, তা নিয়েও কথা বলা উচিত। ভবিষ্যতে পরিস্থিতি বদলালে দুজন কতটা মানিয়ে নিতে পারবেন, সেটিও গুরুত্বপূর্ণ।

শুধু কথায় নয়, আচরণেও একজন মানুষকে বোঝা যায়। রেস্তোরার কর্মীদের সঙ্গে তার ব্যবহার, পরিকল্পনা বদলে গেলে প্রতিক্রিয়া কিংবা নিজের পরিবারের সদস্যদের নিয়ে কথা বলার ধরন তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানাতে পারে।

বিশেষজ্ঞের মতে, কেউ যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ দেন কিংবা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে যান, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা উচিত। ভালো সম্পর্কের জন্য সততা, মন দিয়ে অন্যের কথা শোনা এবং কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা থাকা জরুরি।

নিজের প্রস্তুতিও বুঝে নিন

জীবনসঙ্গী খোঁজার আগে নিজেকেও কিছু প্রশ্ন করা প্রয়োজন। কেন বিয়ে করতে চান? সুখী দাম্পত্য বলতে কী বোঝেন? নিজের পেশা ও ব্যক্তিগত জীবনের লক্ষ্য কী? অন্য একজনের সঙ্গে প্রতিদিনের জীবন ভাগ করে নিতে কতটা প্রস্তুত?

বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। তবে পরিবার, বন্ধু কিংবা সামাজিক চাপের কারণে নয়, নিজের ইচ্ছা ও প্রস্তুতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত।

সবশেষে বলা যায়, ভালো জীবনসঙ্গী মানে শুধু পরিবারের পছন্দের তালিকার সব শর্ত পূরণ করা নয়। বরং এমন একজন মানুষকে খুঁজে নেওয়া, যার সঙ্গে জীবনের লক্ষ্য ও স্বপ্ন মেলে এবং যিনি ভবিষ্যতের অনিশ্চয়তা একসঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত। এ জন্য বিয়ের আগে একে অপরকে জানার যথেষ্ট সময় দেওয়া এবং খোলামেলা আলোচনা করা অত্যন্ত জরুরি।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন ?

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন ?

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

এনাল ফিশার হলেই কি অস্ত্রোপচার? জানুন লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায়

বারবার ইউরিন ইনফেকশন, যেসব কারণে নারীদের ঝুঁকি বাড়ে

বারবার ইউরিন ইনফেকশন, যেসব কারণে নারীদের ঝুঁকি বাড়ে

পালিয়ে বিয়ে, ভিডিও কলে কবুল— আইনের চোখে কতটা বৈধ?

পালিয়ে বিয়ে, ভিডিও কলে কবুল— আইনের চোখে কতটা বৈধ?

শরীরের বাড়তি ওজন কমিয়ে দিতে পারে স্মৃতিশক্তি, বলছে গবেষণা

শরীরের বাড়তি ওজন কমিয়ে দিতে পারে স্মৃতিশক্তি, বলছে গবেষণা

আরও পড়ুন

সুস্বাদু পেয়ারা পেতে যে ৫ বিষয় লক্ষ্য রাখবেন

সুস্বাদু পেয়ারা পেতে যে ৫ বিষয় লক্ষ্য রাখবেন

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন ?

দাম্পত্যে কথা কমে, বাড়ে দূরত্ব— এমন পরিস্থিতিতে কী করবেন ?

জীবনসঙ্গী নির্বাচনে ভুল এড়াতে বিয়ের আগে যে কথাগুলো জানা জরুরি

জীবনসঙ্গী নির্বাচনে ভুল এড়াতে বিয়ের আগে যে কথাগুলো জানা জরুরি

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

দিনে গরম রাতে ঠান্ডা— এ সময় এসির তাপমাত্রা কেমন হওয়া উচিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম