Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রণবীর সিং ও দীপিকার বয়স নিয়ে সমালোচনা, পার্থক্য কত?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১১:১৬ পিএম

রণবীর সিং ও দীপিকার বয়স নিয়ে সমালোচনা, পার্থক্য কত?

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ফাইল ছবি।

Advertisement

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন। রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান তারা। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তাদের প্রথম সন্তান দুয়া জন্ম নেয়। দীর্ঘ ছয় বছরের প্রেমের পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন এই জুটি। বর্তমানে তাদের দাম্পত্য জীবন আট বছর পূর্ণের পথে।

তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে বয়সের ব্যবধান নিয়ে। অনেকেই মনে করেন তাদের মধ্যে বড় বয়সের পার্থক্য রয়েছে, তবে বাস্তবে তা নয়। রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বয়সের পার্থক্য মাত্র পাঁচ থেকে ছয় মাস। রণবীর কিছুটা বড় হলেও তারা প্রায় সমবয়সী।

রণবীর ২০২৬ সালের ৬ জুলাই ৪১ বছরে পা দেবেন, অন্যদিকে দীপিকা ২০২৬ সালের জানুয়ারিতে ৪০ বছর পূর্ণ করেন।

এই জুটির প্রথম পরিচয় হয় ২০১২ সালে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। পরে ২০১৩ সালে সঞ্জয় লীলা ভান্সালীর ‘রামলীলা’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সেখান থেকেই প্রেমের শুরু।

২০১৫ সালে রণবীর দীপিকাকে বিয়ের প্রস্তাব দেন। দীর্ঘদিন গোপন সম্পর্কের পর তাদের বিয়ে হয়। বর্তমানে দুজনই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। দীপিকা অ্যাটলির পরিচালনায় ‘রাকা’ ছবির শুটিং করছেন, আর রণবীর ‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর নতুন প্রজেক্টে কাজ করছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম