Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’, ওমর সানীর ইঙ্গিতপূর্ণ পোস্ট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:২৯ পিএম

‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে’, ওমর সানীর ইঙ্গিতপূর্ণ পোস্ট

ওমর সানী। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। বর্তমানে অভিনয়ে খুব বেশি দেখা যায় না তাকে। তবে নানা ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এই অভিনেতার একটি স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

সেই স্ট্যাটাসে তিনি চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ড ঘিরে কড়া ভাষায় সমালোচনা করেন, যাদের তিনি ‘মশা’র সঙ্গে তুলনা করেছেন। 

পোস্টে ওমর সানী লিখেছেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’ 

স্ট্যাটাসে ওমর সানী সরাসরি কারো নাম উল্লেখ না করলেও পোস্টের মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের অনেকেরই আঙুল অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরের দিকে। 

নেটিজেনদের ধারণা, সম্প্রতি মৌসুমীর অনুমতি ছাড়া ‘কনট্রাক্ট ম্যারেজ’ নামের এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র নিয়েছিলেন হাসান। সেই বিতর্ককে কেন্দ্র করেই ওমর সানী হয়তো এভাবে ক্ষোভ প্রকাশ করেছেন। 

এর আগে গত ৩ মে এক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছিলেন, হাসান জাহাঙ্গীরের অনুরোধে মৌসুমী ওই নাটকে কাজ করেছিলেন। পরে খরচ তোলার কথা বলে সেটিকে টেলিফিল্মে রূপান্তরের অনুমতি দেওয়া হয় বলে তিনি দাবি করেন। 

এর প্রেক্ষিতে চিত্রনায়িকা মৌসুমীও বিস্ময় প্রকাশ করে জানিয়েছিলেন, একটি নাটকের গল্পকে সিনেমা হিসেবে চালিয়ে দেওয়া তার ক্যারিয়ারের জন্য অসম্মানজনক। জানা গেছে, সম্প্রতি ‘কনট্রাক্ট ম্যারেজ’ শিরোনামের এই সিনেমাটির সেন্সর সনদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম