Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আইনি বিয়ে সারলেন মধুমিতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:১১ পিএম

আইনি বিয়ে সারলেন মধুমিতা

ওপার বাংলার অভিনেত্রী মধুমিতা ও তার স্বামী দেবমাল্য চক্রবর্তী। ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতে ছোটপর্দার হাত ধরেই প্রথম পা রেখেছিলেন মধুমিতা চক্রবর্তী। ২০১১ সালে মহুয়া বাংলা নামে একটি চ্যানেলে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে তিনি প্রথম টালিপাড়ায় আত্মপ্রকাশ করেন। 

তবে অভিনেত্রীকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয় স্টার জলসার ব্লকবাস্টার মেগা ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে। ২০১৮ সালে ‘কুসুমদোলা’ ধারাবাহিকের পর দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতি নিয়েছিলেন তিনি। তারপর ছবি ও ওটিটি প্ল্য়াটফর্মে কাজ শুরু করে দেন তিনি। ভোলে বাবা পার করেগা-র হাত ধরে ফিরেছিলেন ছোটপর্দায়। তবে সেই ফেরা সুখকর হয়নি। আপতত টেলিভিশন থেকে দূরে অভিনেত্রী মধুমিতা।

এদিকে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা আবার বিয়ে করলেন! খবরটি শুনে অনেকেই চমকে উঠলেও ঘটনা আদতে এক্কেবারে সত্যি। তবে কোনো নতুন মানুষের সঙ্গে নয়, নিজের স্বামী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গেই আরও একবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দায় ‘পাখি’ খ্যাত এ অভিনেত্রী। 

আসলে বৃহস্পতিবার (৪ জুন) জীবনের এক নতুন অধ্যায় নথিবদ্ধ করলেন এই তারকা জুটি। ধুমধাম করে সামাজিক বিয়ের চার মাস পর এবার আইনি বিয়ে সারলেন মধুমিতা ও দেবমাল্য।

চলতি বছরের ২৪ জানুয়ারি চার হাত এক হয়েছিল মধুমিতা ও দেবমাল্য চক্রবর্তীর। সেই সময় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বেশ ধুমধাম করেই সাতপাকে ঘুরেছিলেন তারা। অভিনেত্রীর জীবনের এটি দ্বিতীয় বিয়ে হওয়ায় তা নিয়ে অনুগামীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সামাজিক নিয়মে চার মাস সুখে সংসার করার পর এবার নিজেদের সম্পর্ককে আইনি সিলমোহর দিলেন দুজনে। 

আইনি বিয়ের এই বিশেষ ও মিষ্টি মুহূর্তের কোলাজ সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। অত্যন্ত মনোযোগ দিয়ে আইনি খাতায় সই করেছেন মধুমিতা, আর পাশে বসে সস্নেহে তা দেখছেন দেবমাল্য। কখনো আবার আদুরে পোষ্যকে নিয়ে পোজ দিতে ব্যস্ত দুজনে। সই-সাবুদের এই সুন্দর ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মধুমিতা লিখেছেন—লিগ্যালি ইওরস’ (আইনতও তোমার)।

বড় কোনো জাঁকজমক ছাড়াই অত্যন্ত ঘরোয়া আবহে সম্পন্ন হয়েছে এ আইনি বিয়ের পর্ব। মধুমিতা-দেবমাল্যের এই নতুন শুরুর আইনি সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন তাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সদস্যরা। 

তবে এই বিশেষ দিনে নজর কেড়েছে তাদের আরও এক বিশেষ অতিথি— জুটির আদুরে পোষ্যটি, যে আইনি বিয়ের পুরো সময়টা জুড়েই দম্পতির পাশে হাজির ছিল। সামাজিক মাধ্যমে ছবিগুলো আসতেই নতুন দম্পতিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন টালিপাড়ার সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীসহ নেটিজেনরা।

উল্লেখ্য. এর আগে মধুমিতা ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা সৌরভ চক্রবর্তীকে। কিন্তু টেকেনি দাম্পত্য। ডিভোর্সের পর ছোটবেলার বন্ধু দেবমাল্য়র মধ্য়েই নিজের জীবনসঙ্গী খুঁজে নেন অভিনেত্রী। দেবমাল্য় বিনোদুনিয়ার মানুষ নন, পেশায় আইটি কর্মী। ২০২৪ সালের দুর্গাপূজায় সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। দেখতে দেখতে তাদের সম্পর্কের বয়স তিন বছর।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম