Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাদশাহর সঙ্গে বিয়েতে সিলমোহর পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:০০ পিএম

বাদশাহর সঙ্গে বিয়েতে সিলমোহর পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির

ছবি: সংগৃহীত

Advertisement

পপসংগীতের জনপ্রিয় গায়ক বাদশাহর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা যেন থামতেই চাইছে না। সম্প্রতি রহস্যময়ী নারীর ছবি আসার ঠিক আগেই তার বিয়ের গুঞ্জন সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। 

এ সংগীতশিল্পীর একদিকে যখন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে তার গোপনে বিয়ে সেরে ফেলার গুঞ্জনে উত্তাল বিনোদন জগত, ঠিক তখনই নিজের সামাজিক মাধ্যমে এক ‘রহস্যময়ী’ নারীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করে জল্পনা বহুগুণ বাড়িয়ে দিলেন, যা নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র কৌতূহল তৈরি হয়েছে। 

প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের প্রায় ছয় বছর পর গায়ক নাকি পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। জল্পনা আরও জোরালো হয় যখন ইশা রিখির মা পুনম রিখি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে প্রথাগত বিয়ের রীতিনীতির কিছু ছবি ও ভিডিও শেয়ার করে নেন। বিয়ের পোশাকে বাদশাহ ও ইশাকে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে মালাবদল করতে দেখা যায়। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে পুনম রিখি লিখেছেন— ‘ঈশ্বর তোমাদের মঙ্গল করুক ইশা-বাদশাহ’। 

সেদিনের পুনম রিখির পোস্ট করা ছবি এবার সত্যি বলে জানলেন ভক্ত-অনুরাগীরা। এবার তাতে অফিসিয়াল সিলমোহর পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। অবশেষে নিশ্চিত করলেন তিনি গায়ক বাদশাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। 

কয়েক মাস ধরেই বাদশা ও ইশার সম্পর্ক নিয়ে চলছিল তুমুল জল্পনা-কল্পনা। বুধবার (১০ জুন) সামাজিক মাধ্যমে একটি 'আস্ক মি এনিথিং' সেশনে অভিনেত্রী এ তথ্যটি প্রকাশ করেন, যখন ভক্তরা বারবার তার বিয়ে ও বাদশাহর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। 

‘আস্ক মি এনিথিং’ চলাকালে এক ভক্ত ইশাকে প্রশ্ন করেছিলেন— ‘ম্যাম আপনার আর বাদশাহ ভাইয়ের বিয়ে কি হয়ে গেছে? তাহলে আপনারা একে অপরকে ফলো করছেন না কেন?’ জবাবে ইশা বলেন— ‘আমার মনে হয়, আমি এখন আনুষ্ঠানিকভাবে এ প্রশ্নগুলোর বন্যায় ভেসে গেছি।’

এরপর বিয়ের বিষয়টি নিশ্চিত করে ইশা বলেন, হ্যাঁ, আমি বিবাহিত। এবার সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়েছে যে প্রশ্নে, তাতে আসা যাক— আপনারা একে অপরকে ফলো করেন না কেন? 

তিনি বলেন, সত্যি বলতে— আমার মনে হয় আমার স্বামীর কাছে এর একটি ব্যাখ্যা প্রাপ্য। পতি দেব (বাদশাহ), দর্শকদের প্রশ্ন আছে। অনুগ্রহ করে আপনার সুবিধামতো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলোর উত্তর দিন। 

আরেকজন ভক্ত জানতে চান, ‘আপনি আপনার স্বামী বাদশাহর সঙ্গে কোনো ছবি পোস্ট করেননি কেন? আপনি তো তার স্ত্রী, একটাও ছবি নেই, কেন?’এবার সবাইকে অবাক করে বাদশার সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেন ইশা। যেখানে তাকে বরের কোলে বসে গলা জড়িয়ে ধরে থাকতে দেখা গেছে। র্যাপার নিজেও আলিঙ্গন করেছেন স্ত্রীকে।

উল্লেখ্য, বেশ কয়েক মাস ধরেই ইশা ও বাদশার বিয়ে নিয়ে নানা গুজব চলছিল, বিশেষ করে চলতি বছরের শুরুতে একটি ঘরোয়া অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে। তবে ইশা ও বাদশাহ দুজনেই এতদিন এ বিষয়ে নীরব ছিলেন।

এ ছাড়া ১৯৯৩ সালের ৯ সেপ্টেম্বর জন্ম ইশা রিখির। তিনি একজন পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল। ২০১২ সালে 'জাট অ্যান্ড জুলিয়েট' সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। 'হ্যাপি গো লাকি' ও 'আরদাস'-এর মতো সিনেমায় দেখা গেছে ইশাকে। রাঘব জুয়াল, পুনিত পাঠক এবং ধর্মেশ ইয়েলান্দের 'নবাবজাদে' সিনেমাতেও দেখা গিয়েছিল ইশাকে। সিনেমা ছাড়াও তিনি বেশ কয়েকটি পাঞ্জাব মিউজিক ভিডিওতেও কাজ করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম