Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘ওপেনহাইমার’কে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:১২ পিএম

‘ওপেনহাইমার’কে টপকে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী বায়োপিক এখন ‘মাইকেল’

ছবি: সংগৃহীত

Advertisement

কিং অব পপ মাইকেল জ্যাকসনের জীবন ও সংগীত নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’ বক্স অফিসে বিশ্বজুড়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী রেকর্ড পরিমাণ ৯৭৭.৪ মিলিয়ন ডলার আয় করে চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল বায়োপিক হিসেবে আত্মপ্রকাশ করেছে। 

এর মাধ্যমে ছবিটি ক্রিস্টোফার নোলানের অস্কারজয়ী চলচ্চিত্র ‘ওপেনহাইমার’—এর আগের রেকর্ড ভেঙে দিয়েছে, যার বৈশ্বিক আয় ছিল ৯৭৫ মিলিয়ন ডলার। একই সঙ্গে এটি লায়ন্সগেট স্টুডিওর ইতিহাসের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবেও জায়গা করে নিয়েছে। 

চলচ্চিত্রটিতে মাইকেল জ্যাকসনের শৈশবের ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের সদস্য থেকে বিশ্বমঞ্চে ‘কিং অব পপ’ হয়ে ওঠার অবিশ্বাস্য গল্প তুলে ধরা হয়েছে। 

সিনেমাটির প্রযোজনা সংস্থা লায়ন্সগেটের মার্কেটিং কৌশল মূলত মাইকেলের মঞ্চ কাঁপানো পারফরম্যান্স, নিখুঁতভাবে পুনর্নির্মিত কনসার্ট এবং তার আইকনিক মিউজিক ভিডিওগুলোর ওপর আলোকপাত করেছিল, যা বিশ্বজুড়ে দর্শকদের সিনেমা হলে টানতে মূখ্য ভূমিকা রেখেছে। 

অ্যান্টোনি ফুকো পরিচালিত এই চলচ্চিত্রে মাইকেল জ্যাকসনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তারই আপন ভাতিজা জাফর জ্যাকসন। 

আরও পড়ুন
দশ বছর একা জোলি

অবশ্য ব্যবসায়িক দিক থেকে রেকর্ড ভাঙা সাফল্য পেলেও চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

বিখ্যাত বিনোদন সাময়িকী ভ্যারাইটি উল্লেখ করেছে, সিনেমায় মাইকেল জ্যাকসনের জীবনের একটি ‘পরিশীলিত’ বা পরিমার্জিত রূপ দেখানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে, তার জীবনের অন্যতম বিতর্কিত অধ্যায়—শিশু যৌন নিপীড়নের অভিযোগের সময়কাল শুরু হওয়ার আগেই চলচ্চিত্রটির কাহিনীর সমাপ্তি টানা হয়েছে, যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। 

এদিকে, প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর সিনেমাটি এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। আন্তর্জাতিক গণমাধ্যম রোলিং স্টোন-এর প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্রটি ইতোমধ্যে ফিজিক্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। অ্যামাজনে ছবিটির ‘ফোরকে আল্ট্রা এইচডি ব্লু-রে’ সংস্করণের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। 

উল্লেখ্য, বিশ্বব্যাপী জয়যাত্রার অংশ হিসেবে গত ২২ এপ্রিল ইউক্রেনের প্রেক্ষাগৃহগুলোতেও ‘মাইকেল’ বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছিল। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম