Logo
Logo
×
   

বিনোদন

কারিনার সঙ্গে প্রেম: সাইফকে কেন সতর্ক করেছিলেন অক্ষয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

কারিনার সঙ্গে প্রেম: সাইফকে কেন সতর্ক করেছিলেন অক্ষয়

ফাইল ছবি

‘তাশান’ সিনেমার শুটিং করার সময় কারিনা ও সাইফের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তখন সাইফকে সতর্ক করে অক্ষয় বলেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কটি নিয়ে ভালোভাবে ভেবে দেখতে। 

ঘটনাটি ২০০৮ সালের। সে সময় সিনেমা শুটিংয়ে ব্যস্ত ছিলেন, কারিনা কাপুর, সাইফ আলী খান ও অক্ষয় কুমার। কারিনাকে আগে থেকেই চিনতেন অক্ষয়। একসঙ্গে কাজ করতে গিয়ে কারিনা-সাইফের প্রেমের সম্পর্ক গড়ালে বন্ধু হিসেবে সতর্ক করে সাইফকে পরামর্শ দেন অক্ষয়। অক্ষয়ের এই সতর্কবার্তায় কোনো নেতিবাচক উদ্দেশ্য ছিলো না। কারিনা নিজেই একবার পুরোনো সেই ঘটনার কথা স্মরণ করে বলেন, অক্ষয় সাইফকে বুঝিয়েছিলেন, কারিনা ও তার পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করা সহজ বিষয় নয়। তাই সম্পর্কে এগোনোর আগে পুরো পরিস্থিতি বুঝে নেওয়া উচিত।

অক্ষয়ের সতর্কবার্তা শোনার পরও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন এই অভিনেতা। তিনি বুঝেছিলেন, কারিনার সঙ্গে তার সম্পর্কটি শুধুই সাময়িক আকর্ষণ নয়।বরং কারিনাকে নিয়ে নিজের অনুভূতি সম্পর্কে তিনি ছিলেন যথেষ্ট নিশ্চিত। শেষ পর্যন্ত সাইফের সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা সময়ই প্রমাণ করেছে। চার বছরের প্রেমের পর ২০১২ সালে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। তাদের বিয়েও ছিল বলিউডের অন্যতম আলোচিত তারকা-বিয়ে। বিয়ের পরও দুজনই নিজেদের অভিনয় ক্যারিয়ার চালিয়ে গেছেন। 

‘তাশান’র সেটে শুরু হওয়া তাদের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হয়। ব্যক্তিগত জীবন ও পেশাগত ব্যস্ততার মধ্যে ভারসাম্য রেখে নিজেদের মতো করে সংসারও গুছিয়ে নিয়েছেন তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম