Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪৯ এএম

আমিরের ‘চেনেন না’ দাবির পর ‘থ্রি ইডিয়টস’ নিয়ে যা বললেন সোনম ওয়াংচুক

ফাইল ছবি

Advertisement

লাদাখের পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে কখনো দেখা হয়নি—বলিউড অভিনেতা আমির খানের এমন দাবির জবাবে রসিকতা করে পালটা মন্তব্য করেছেন ওয়াংচুক। তিনি জানান, তাদের মধ্যে শুধু দেখা নয়, বরং দীর্ঘ সময় ধরে কথাবার্তাও হয়েছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়েছিল। আমিরের স্মৃতিতে সেই সাক্ষাৎ না থাকার কারণ হিসেবে তিনি মজা করে ২০০৮ সালের চলচ্চিত্র ‘গজনি’র চরিত্রের প্রসঙ্গ টেনেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়াংচুক এসব কথা বলেন। দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণা হলো, রাজকুমার হিরানি পরিচালিত থ্রি ইডিয়টস ছবির ‘ফুনসুক ওয়াংডু’ চরিত্রটি সোনম ওয়াংচুককে অনুসরণ করে তৈরি। তবে সম্প্রতি এক অনুষ্ঠানে আমির খান এই ধারণাকে ভুল বা ‘মিসকনসেপশন’ হিসেবে উল্লেখ করেন। 

তার বক্তব্য ছিল, ছবিটি নির্মাণের সময় তিনি ওয়াংচুক সম্পর্কে জানতেন না। এমনকি পরিচালক রাজকুমার হিরানি এবং চিত্রনাট্যকার অভিজাত যোশিও তখন ওয়াংচুককে চিনতেন না বলে দাবি করেন তিনি।

আমিরের এই বক্তব্যের পর পুরোনো একটি ভিডিওর প্রসঙ্গ তুলে ধরেন ওয়াংচুক। ভিডিওটিতে আমিরকে এমন একটি অনুষ্ঠানে দেখা যায়, যেখানে ওয়াংচুকও উপস্থিত ছিলেন এবং নিজের বক্তব্য দিচ্ছিলেন। 

রসিকতার সুরে ওয়াংচুক বলেন, আমির হয়তো চরিত্রের মধ্যে এতটাই ডুবে ছিলেন যে তার ‘স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশ’ হয়ে গিয়েছিল এবং ১৫ সেকেন্ডের মধ্যেই ঘটনাটি ভুলে গিয়েছিলেন। তবে তিনি স্পষ্ট করেন, তাদের সাক্ষাৎ কোনো আনুষ্ঠানিক পরিচয়পর্বে সীমাবদ্ধ ছিল না; বরং তারা বিস্তারিতভাবে কথা বলেছিলেন এবং বিভিন্ন ধারণা নিয়ে আলোচনা করেছিলেন।

ওয়াংচুক আরও বলেন, অভিনেতারা তাদের চরিত্রের মধ্যে গভীরভাবে ঢুকে যান—এমন কথা প্রায়ই শোনা যায়। তাই হয়তো আমির গজনি চরিত্রে এতটাই নিমগ্ন ছিলেন যে, যে অনুষ্ঠানে ওয়াংচুক পুরস্কার গ্রহণ করছিলেন, সেই সাক্ষাতের কথাও তার মনে নেই।

তবে থ্রি ইডিয়টস নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ওয়াংচুক বলেন, তিনি কখনোই ছবিটিকে তার জীবনের সরাসরি প্রতিচ্ছবি বা জীবনী হিসেবে দাবি করেননি।

ওয়াংচুকের ধারণা, আমির তাদের আলোচনায় উঠে আসা কিছু ভাবনা নিজের দলের সঙ্গে শেয়ার করে ভিন্নভাবে চলচ্চিত্রে ব্যবহার করে থাকতে পারেন। এমনও হতে পারে, সহ-লেখক বা পরিচালকরা সেই ধারণাগুলোর উৎস সম্পর্কে জানতেন না। তবে বিষয়টি নিয়ে তার কোনো ক্ষোভ নেই বলেও জানান তিনি।

ওয়াংচুক জানান, যদি তার সঙ্গে আলোচনার কোনো ধারণা ছবিতে ব্যবহৃত হয়ে থাকে, তাতে তার আপত্তি নেই্

তিনি বলেন, এতে আমার কোনো পার্থক্য পড়ে না। যেতে দিন।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের চমক

জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের চমক

ঐশ্বরিয়ার সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার!

ঐশ্বরিয়ার সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার!

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

ঐশ্বরিয়া-সালমানের প্রেমের গোপন তথ্য সামনে আনলেন আরেক অভিনেত্রী

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

সালমান সেদিন ঐশ্বরিয়াকে ছোঁয়ায় যা করেছিলেন বানসালি

ইতালিতে বাগদান সারলেন আয়ুষ্মান

ইতালিতে বাগদান সারলেন আয়ুষ্মান

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

৫৩ বছরে পা রাখা ঐশ্বরিয়া কত সম্পত্তির মালিক?

আরও পড়ুন

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম