Logo
Logo
×
   

বিনোদন

সাহস কী করে হয় দেরিতে আসার, আমিরকে সহকারী পরিচালক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

সাহস কী করে হয় দেরিতে আসার, আমিরকে সহকারী পরিচালক

বলিউড অভিনেতা আমির খান।

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খান সময়মতো সেটে না পৌঁছানোর অপরাধে এক্কেবারে ঝাড় খেয়ে বসেছিলেন? শচিন টেন্ডুলকারের অবসরগ্রহণের জমকালো পার্টি, আর সেখানে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে শুটিং সেটে ফিরতে কয়েক ঘণ্টা দেরি হয় তার। আশ্চর্যের বিষয় হচ্ছে—  সেই সিনেমার প্রযোজক ছিলেন স্বয়ং আমির খান।

সম্প্রতি ‘দিল চাহতা হ্যায়’ সিনেমার ২৫ বছরপূর্তি উপলক্ষে দেওয়া এক আড্ডায় নিজের এই পুরোনো ‘কাহিনী’ ফাঁস করে বসলেন আমির খান। ঘটনাটি ‘তালাশ’ সিনেমার শুটিংয়ের সময়ের। শচিনের পার্টিতে যাওয়ার আগে রিমাকে রাজি করিয়ে এক ঘণ্টার ছুটি চেয়েছিলেন আমির খান। কিন্তু পার্টির রঙ এতই জমেছিল যে, সেই এক ঘণ্টা দেখতে দেখতে চার-পাঁচ ঘণ্টায় গিয়ে ঠেকে!     

সেটে পৌঁছানোমাত্রই আমিরের সব 'আমিরিপনা' এক মুহূর্তে উড়ে যায়। শচিনের জন্য একটু বকা সহ্য করে নেবেন ভেবেছিলেন ঠিকই, কিন্তু রিমা তাকে যেভাবে চেপে ধরবেন তা দুঃস্বপ্নেও ভাবেননি মিস্টার পারফেকশনিস্ট। পরিচালক তো রেগে আগুন।  

রিমা কাগতি আমিরকে বলেন, ‘তোমার এত দেরিতে আসার সাহস হয় কীভাবে? এটাই কি তোমার প্রফেশনালিজম?’। আমির তো রীতিমতো থ! তবে রিমার কাছে আমিরের এই ধমক খাওয়া কিন্তু নতুন কিছু নয়। এর শুরুটা হয়েছিল বহু আগে, সুপারহিট ‘লাগান’ সিনেমার সেটে। তখন আমির নিজে সেই সিনেমার অসীম ক্ষমতার অধিকারী প্রযোজক ও নায়ক, আর রিমা ছিলেন নিতান্তই সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।  

আমির একটু অলস চালে ধীরেসুস্থে সকালের নাস্তা সারতে ভালোবাসতেন বলে রিমাকে আর্জি জানিয়েছিলেন, ‘আমাকে বাকিদের চেয়ে অন্তত ১৫ মিনিট আগে খাবারের জন্য ডেকে দিও।’ কিন্তু রিমা বিন্দুমাত্র রেয়াত না করা এক শক্ত মেজাজের এডি! তিনি আমিরের মুখের ওপর চট করে বলে দেন— ‘একদম সম্ভব নয়! আপনার মেকআপ টিমকে আপনার জন্য ১৫ মিনিট আগে আনা যাবে না।’ 

প্রযোজক হয়েও এক জুনিয়র অ্যাসিস্ট্যান্টের মুখে এমন সটান ‘না’ শুনে সেদিন আমিরের মোক্ষম আত্মসম্মানে লেগেছিল, বুকে বেশ চোটও পেয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু রিমার সেই কঠোর অনুশাসনের সামনে শেষমেষ হাল ছাড়তে বাধ্য হন তিনি। বাধ্য ছেলের মতো সময়মতোই হাজির হয়ে শুরু করেছিলেন সেটে। বড়পর্দার বড় তারকাদের সেটে যেভাবে কড়া শাসনের বাঁধনে বেঁধে রাখা যায়, তা রিমা কাগতির চেয়ে ভালো আর কে বা জানে! 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম