Logo
Logo
×

Advertisement

বিনোদন

এটার শেষ দেখে ছাড়ব: বাঁধন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম

এটার শেষ দেখে ছাড়ব: বাঁধন

ফাইল ছবি

Advertisement

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ইতালির ভেনিসে তার ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বলেছেন, আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়ব।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, আমি আমার মাথা কখনো নত করিনি। আর সেটা করতে ভুলেও গেছি। আমাকে ভেঙে ফেলা এত সহজ না।

তিনি বলেন, আমাকে এখানকার পুলিশ অনেক হেল্প করেছে। গতকাল রাতে আমাকে একটা নিরাপদ জায়গায় তারা পৌঁছে দিয়েছে। আজকে আমাদের অ্যাম্বাসেডর (ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত) ফোন করেছেন। তার অফিস থেকে লোক আসছে। তাদের সঙ্গে আমি থানায় যাচ্ছি কেস ফাইল করতে।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের কাছে সমস্ত এভিডেন্স আছে। আমরা অলরেডি অনেকজনকে আইডেন্টিফাই করেছি। 

বাঁধন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেকটা মানুষই গতকাল থেকে যেভাবে আমাকে সাপোর্ট করেছেন, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি মনে করি, আমি একজন গর্বিত বাংলাদেশি।

ওই ঘটনার পর মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানও জানিয়েছেন, অভিনেত্রী বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বর্তমানে ভেনিসেই আছেন বাঁধন। এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির ভেনিসে বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না’

‘শুধু অভিনয়ে সীমাবদ্ধ থাকতে চাই না’

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের চমক

জন্মদিনে ভক্তদের জন্য শাহরুখের চমক

পরিবার নিয়ে আতঙ্কে সালমান মুক্তাদির

পরিবার নিয়ে আতঙ্কে সালমান মুক্তাদির

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

রাশমিকা -বিজয়কে কটাক্ষের জবাব দিলেন সন্দীপ্তা

ইতালিতে বাগদান সারলেন আয়ুষ্মান

ইতালিতে বাগদান সারলেন আয়ুষ্মান

আরও পড়ুন

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

প্রথম দেখাতেই মীরাকে কেন জুতার ছবি তুলতে বলেছিলেন শাহিদ

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান?

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৪২০ ও ৮৪০ এর পর আসছে ১৬৮০

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

৬১-তে পা দিলেন বলিউড বাদশাহ, শূন্য থেকে যেভাবে করেছেন বিশ্বজয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম