Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সারা আলী খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওরির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

সারা আলী খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওরির

বলিউড অভিনেত্রী সারা আলি খান। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী সারা আলি খান এবং মিডিয়া ব্যক্তিত্ব ও ইন্টারনেট সেনসেশন ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির মধ্যে একসময় বন্ধুত্ব ছিল বেশ চর্চিত। কিন্তু সেই বন্ধুত্ব এখন অতীত। গত কয়েক মাসে দুজনের সম্পর্কের তিক্ততা নিয়ে একাধিক মন্তব্য করেছেন ওরি। এবার সারা আলি খানকে ঘিরে আরও এক পুরোনো পার্টির ঘটনা সামনে আনলেন তিনি।

তার দাবি, এক পার্টিতে বসার জন্য একটি মেয়েকে চেয়ার থেকে ঠেলে সরিয়ে দিয়েছিলেন সারা আলি খান। কিন্তু শেষ পর্যন্ত সেই ঘটনার দায় এসে পড়েছিল তার ওপরেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন ওরি।

তবে এই পুরোনো গল্প সামনে আসার নেপথ্যে রয়েছে ওরি ও সারার বর্তমান তিক্ত সম্পর্ক। একসময় ঘনিষ্ঠ বন্ধু থাকলেও ২০২৬ সালের শুরু থেকেই দুজনের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে জোর চর্চা শুরু হয়। ইনস্টাগ্রামে আনফলো করা থেকে শুরু করে পরোক্ষ মন্তব্য, সব মিলিয়ে তাদের বন্ধুত্বের ভাঙন প্রকাশ্যে চলে আসে।

ওরি বলেন, তিনি ও সারা এক পার্টিতে বসার জায়গা খুঁজছিলেন। সেই সময় তারা দেখতে পান, একটি মেয়ে চেয়ারে বসে আছেন। সারা ওই মেয়েটিকে চেয়ার থেকে সরিয়ে দেন এবং এরপর তারা দুজনে সেখানে বসে পড়েন।

কিন্তু সেই ঘটনার পর পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। মেয়েটি সারার সঙ্গে তর্কে না গিয়ে তার সঙ্গেই বিবাদে জড়িয়ে পড়েন। ওরি বলেন, সেই সময় সারা যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। ফলে মেয়েটি সম্ভবত তাকেই সহজ লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন। এমন একটি কাজের জন্য তাকে দায় নিতে হয়েছিল, যা তিনি নাকি করেনইনি বলে জানান ওরি। 

এ ঘটনাটিকে অবশ্য বেশ মজার স্মৃতি হিসেবেই বর্ণনা করেছেন ওরি। পরিস্থিতি মেটাতে এক পারস্পরিক বন্ধু উদ্যোগী হয়েছিলেন বলেও জানান তিনি। এরপর ওই মেয়েটির সঙ্গে দেখা করতে যাওয়ার সময়ও নিজের স্বভাবসিদ্ধ স্টাইল বজায় রেখেছিলেন ওরি। তার দাবি, কেপ, ফ্যাশনেবল পাগড়ি এবং কিটেন সানগ্লাস পরে সেখানে হাজির হয়েছিলেন তিনি। তাকে ওই সাজে দেখে মেয়েটি নাকি ভয় পেয়ে যান এবং পরে বিষয়টি মিটিয়ে নেন।

সারার মা অমৃতা সিংকে নিয়েও অতীতে কিছু মন্তব্য করেছেন ওরি। ২০২১ সালের একটি ঘটনাকে তিনি জীবনের অন্যতম কঠিন সময় বলে উল্লেখ করেছিলেন। তবে ঠিক কী ঘটেছিল, তা প্রকাশ্যে জানাননি তিনি। অন্যদিকে সারা এখনো এ বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম