Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রথমবার মা হলেন লেডি গাগা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

প্রথমবার মা হলেন লেডি গাগা

মার্কিন পপ তারকা লেডি গাগা।

Advertisement

প্রথমবারের মতো মা হয়েছেন মার্কিন পপ তারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় নবজাতক সন্তানকে কোলে নিয়ে তাকে দেখা যায়। সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসার পরই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে সুখবরটি।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের সঙ্গী ও বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন গাগা। তবে নবজাতকের নাম বা লিঙ্গ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের এপ্রিলে বাগদান সম্পন্ন করেন লেডি গাগা ও মাইকেল পোলানস্কি। কোভিড-১৯ মহামারির সময় মালিবুতে গাগার বাড়িতে দীর্ঘদিন একসঙ্গে কোয়ারেন্টাইনে ছিলেন তারা। সেই সময়ই তাদের সম্পর্ক আরও গভীর হয়।

ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পোলানস্কি সেই সময়ের স্মৃতিচারণ করে বলেছিলেন, ‘আমাদের জীবনের একটি অসাধারণ ও স্বাভাবিক অধ্যায় ছিল সেটি। হাঁটতে যাওয়া, কফি বানানো, কুকুরের সঙ্গে সময় কাটানো কিংবা একসঙ্গে বই পড়ার মতো সাধারণ বিষয়গুলোই আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।’

গত মে মাস থেকে বেশ গোপনীয়তার মধ্যেই সময় কাটাচ্ছেন এই তারকা জুটি। এমনকি গাগার কনসার্ট ফিল্ম ‘অ্যাপল মিউজিক লাইভ: মেহেম রেকুইয়েম’-এর প্রচারণার সময়ও ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি প্রকাশ্যে আসেননি তারা। এদিকে গাগার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘মেহেম’ এবং সংশ্লিষ্ট বিশ্ব সফর ‘দ্য আর্ট অব পার্সোনাল কেয়োস’ ট্যুর নিয়েও তিনি ব্যস্ত সময় পার করেছেন।   

মা হওয়ার স্বপ্নের কথা বহু বছর ধরেই খোলামেলাভাবে বলে আসছিলেন লেডি গাগা। ২০১৩ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে বড় একটি পরিবার গড়ার ইচ্ছা রয়েছে তার। তখন তিনি বলেছিলেন, ‘আমি অনেক সন্তান চাই। অন্তত তিনটি সন্তানের মা হতে চাই।’

পরিবারকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে গাগা আরও বলেছিলেন, ‘আমি একটি গভীর পারিবারিক বন্ধনের মধ্যে বড় হয়েছি। স্বাভাবিক পারিবারিক জীবন ছাড়া নিজের ভবিষ্যৎ কল্পনা করতে পারি না।’

অবশেষে প্রায় ১৩ বছর পর সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বলে মনে করছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে লেডি গাগা ও মাইকেল পোলানস্কিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করছেন অনুরাগীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

নতুন পরিবারের খোঁজে ব্রিটনি স্পিয়ার্স

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

অভিনয় ছেড়ে অভিনেত্রী এরিকার কোটি টাকা আয়ের রহস্য

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

মিডল ক্লাস ফ্যামিলির সদস্য হলেন সামিয়া অথৈ

দেড় বছর পর ফিরছেন তমা

দাগী থেকে খলনায়ক দেড় বছর পর ফিরছেন তমা

আবারও সিনেমায় আগ্রহী শখ

আবারও সিনেমায় আগ্রহী শখ

আরও পড়ুন

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

‘বেতন বাড়াতে বলায় বের করে দেয়’

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

প্রথমবার কলকাতায় ‘গুলাবি কুইন’ জ্যাসলিন, টিকিটের দাম কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম