হঠাৎ ভিডিওবার্তায় মৌসুমী, দিলেন যে সুখবর
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢালিউডের 'প্রিয়দর্শিনীখ্যাত' অভিনেত্রী মৌসুমী গত কয়েক বছর ধরেই আমেরিকায় বসবাস করছেন। পারিবারিক কারণেই তার এই প্রবাসজীবন। তবে দূরে থাকলেও মাঝে মাঝে কাজ ও অন্যান্য বিষয়ে আলোচনায় আসেন জনপ্রিয় এ অভিনেত্রী। আবার মাঝে মাঝেই গুঞ্জন ওঠে— অভিনেতা ওমর সানীর সঙ্গে নাকি অভিনেত্রীর বিচ্ছেদ হয়ে যাচ্ছে কিংবা গেছে।
যদিও দিন কয়েক আগেও একটি ভিডিওবার্তায় দুজনকে কথা বলতে দেখা গেছে। এবার রেস্টুরেন্ট ইস্যুতেও মৌসুমীর ভিডিওবার্তায় আরও স্পষ্ট হলো— সানী-মৌসুমীর সম্পর্কটা ঠিকঠাক রয়ে গেছে।
এবার হঠাৎ এক ভিডিওবার্তায় হাজির হলেন 'প্রিয়দর্শিনী। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সেই ভিডিও পোস্ট করেছেন তার স্বামী অভিনেতা ওমর সানী। বার্তার শুরুতে সিনেমাপ্রেমী দর্শকদের সালাম দেন মৌসুমী। তিনি বলেন, ‘আমি মৌসুমী, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা-ভালোবাসা। আপনারা তো জানেন— আমরা দীর্ঘদিন ধরে রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছি। বিশেষ করে আপনাদের নায়ক ওমর সানী, সে খুব উৎসাহের সঙ্গে এই রেস্টুরেন্ট ব্যবসাটি করে আসছে অনেক দিন ধরে।’
অভিনেত্রী বলেন, তাদের ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট’-এর প্রথম শাখা রয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ায়। এর পাশাপাশি নতুন শাখা চালু করা হচ্ছে সাভারের হেমায়েতপুরে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এটি উদ্বোধন করা হবে।
সেই রেস্টুরেন্টে ভক্ত-অনুরাগীদের আসার আহ্বান জানিয়ে মৌসুমী বলেন, ‘হঠাৎ করেই এ শাখা হচ্ছে। তবু আমি জানি আপনারা আসবেন। যারা যারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমাদের রেস্টুরেন্টের গ্রাহক রয়েছেন, তাদের সবাইকে আমার আমন্ত্রণ রইল।
তিনি বলেন, আশা করি আপনাদের এবারও খুব ভালো লাগবে। কারণ এখানেও সেই চাপের পাশাপাশি বাঙালিয়ানার সব ধরনের খাবার থাকবে।

