Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মোদিকে বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা দিলেন শাহরুখ-সালমান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম

মোদিকে বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা দিলেন শাহরুখ-সালমান

Advertisement

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৯১৯ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর জন্মদিনে তাই সকাল থেকে নানা জায়গায় নানাভাবে পালিত হয়ে আসছে। এবার প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিনে বিশেষভাবে শুভেচ্ছা জানান বলিউড বাদশাহ শাহরুখ খান, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানসহ আরও অনেক বলি তারকা।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কালো রঙের ব্যাকগ্রাউন্ডে শাহরুখ খান লিখেছেন—'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি, আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো সুস্থতা, সুখ ও সাফল্যে ভরে উঠুক।' তিনি আরও বলেন, 'দেশকে অনুপ্রাণিত করার মতো শক্তি ও ইতিবাচক মনোভাব যেন আপনার মধ্যে সব সময় থাকে।'

অন্যদিকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে সালমান খানও লিখেছেন— 'জন্মদিন মোবারক হো প্রধানমন্ত্রী সাহাব। নরেন্দ্র ভাই মোদি আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।'

শুধু শাহরুখ খান কিংবা সালমান খান নন, মোদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের আরও অনেক তারকা। ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাউতও একটি সংস্কৃত শ্লোকের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের সেবা করে যাওয়ার শক্তি কামনা করেছেন। 

খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার সাধারণ মানুষকে এই দিনটিকে ‘সেবা সঙ্কল্প’ হিসাবে পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনমতো মানুষের পাশে দাঁড়িয়েই এই বিশেষ দিনটি পালন করা যেতে পারে।

অভিনেতা সুনীল শেটিও প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য, শক্তি এবং দেশসেবায় অবিচল থাকার শুভেচ্ছা জানিয়েছেন। অনুপম খের কামনা করেছেন প্রধানমন্ত্রীর দীর্ঘ, সুস্থ ও আনন্দময় জীবন। শিল্পা শেঠি লিখেছেন— দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে মোদির সুস্বাস্থ্য, শক্তি ও সাফল্য কামনা করেন তিনি।

জ্যাকি শ্রফ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া অনিল কাপুর, অজয় দেবগন, কাজল, সঞ্জয় দত্ত, রবি কিশনের মতো তারকারাও সামাজিক মাধ্যমে ছবি ও বার্তা দিয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম