Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মান্যতাকে সিঁদুর পরিয়ে নতুন করে আলোচনায় সঞ্জয়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

মান্যতাকে সিঁদুর পরিয়ে নতুন করে আলোচনায় সঞ্জয়

সংগৃহীত ছবি

Advertisement

বলিউডের 'মুন্না ভাইখ্যাত' অভিনেতা সঞ্জয় দত্ত মুম্বাইয়ের জনপ্রিয় লালবাগচা রাজার মণ্ডপে স্ত্রী মান্যতা দত্তকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন। এরপরই আলোচনায় আসেন অভিনেতা। দর্শনের সময় স্ত্রীকে আগলে রাখার পাশাপাশি গণেশের পায়ের কাছ থেকে সিঁদুর নিয়ে মান্যতার কপালে পরিয়ে দেন মুন্না ভাইখ্যাত এ অভিনেতা। সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লালবাগচা রাজায় দর্শন করতে গিয়ে এ নতুন অবতার সঞ্জয় দত্ত ও মান্যতার। 

এ সময় অভিনেতার পরনে ছিল উজ্জ্বল কমলা রঙের পাঞ্জাবি। অন্যদিকে মান্যতাকে দেখা যায় উজ্জ্বল গোলাপি রঙের সালোয়ার-কামিজে। 

লালবাগচা রাজার মণ্ডপে ছিল দর্শনার্থীদের ব্যাপক ভিড়। নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে মণ্ডপে প্রবেশ করেন সঞ্জয় দত্ত। পুরো সময়জুড়েই তিনি মান্যতার কাছাকাছি ছিলেন এবং ভিড়ের মধ্যে তাকে নিরাপদে রাখার চেষ্টা করেন তিনি। দর্শনের সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে সেই বিশেষ মুহূর্তটি। 

লালবাগচা রাজায় প্রতি বছর আসার ইচ্ছার কথা জানিয়ে সঞ্জয় দত্ত বলেন, আবারও লালবাগচা রাজার দর্শন করতে পারা তার জন্য সৌভাগ্যের। গণেশ তাকে ডেকেছেন বলেই তিনি এখানে এসেছেন। এর পাশাপাশি প্রতি বছর যেন তিনি এখানে আবার আসতে পারেন, সেই প্রার্থনাও করেন এ অভিনেতা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম