Logo
Logo
×

Advertisement

বিনোদন

৯ মাস পর ফেসবুক লাইভে তানিয়া বৃষ্টি, যা বললেন অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

৯ মাস পর ফেসবুক লাইভে তানিয়া বৃষ্টি, যা বললেন অভিনেত্রী

অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছবি: সংগৃহীত

Advertisement

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। পরে তার মস্তিষ্কে টিউমার ধরা পড়লে অস্ত্রোপচার করে সেটি অপসারণ করা হয়। এরপর থেকে বাসাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ৯ মার্চ চিকিৎসার জন্য চেন্নাইয়ে যান অভিনেত্রী। সেখানেও দুটি সার্জারি করান। সেই সময় শারীরিক অসুস্থতায় কথা বলতে পারতেন না তিনি। এর মধ্যেই শনিবার (৩ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভে এলেন তানিয়া বৃষ্টি।

তিনি বলেন, ‘আমি ভালো আছি। আপনারা কেমন আছেন। আমি অসুস্থ ছিলাম। এখনো আছি। তবে আগের চেয়ে অনেকটা ভালো আছি। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন। অনেকেই বলছেন— আগের চেয়ে আমার ওজন বেড়েছে। এটা মূলত দুটা সার্জারির কারণে। এটা খুবই স্বাভাবিক।

এ সময় ভক্ত-অনুরাগীদের সঙ্গে আড্ডায় মেতে উঠেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। কেউ শারীরিক অবস্থা, কেউ বিয়ে করছেন কবে, কেউ কাজে ফেরা, আবার কেউ অভিনয়ে ফেরা না–ফেরাসহ নানা প্রশ্ন করতে থাকেন। ভক্তদের এমন প্রশ্নে তানিয়া বলেন, ‘এখনো আমার কেমোথেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো।' 

অভিনেত্রী বলেন, অনেকেই জানতে চাইছেন— আবার নাটকে কবে দেখা যাবে। আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আপনারাই বলেন ফেরা উচিত হবে কিনা? আমার ইচ্ছা আছে চলতি মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।

তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি হয়তো নাও ফিরতে পারতাম, আমার এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।' তিনি বলেন, 'আপনারা হয়তো কেউ কেউ চান না আমি নাটক করি। এটা আপনাদের উপদেশ। কিন্তু অনেকেই আছেন— সব সময়ই চান আমি নাটকে ফিরি। তারা কিন্তু আমাকে ভালোবাসেন। দীর্ঘ এই সময়ে তারা আমার পাশে ছিলেন। তারা আমাকে সম্মান দেন, আমাকে সাপোর্ট করেন। আমি অভিনয় করব। কারণ দর্শক আমাকে চান। আমি নিজেও অভিনয় খুব মিস করি।'

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

আটকে আছে ট্রাইব্যুনাল

আটকে আছে ট্রাইব্যুনাল

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব প্রসঙ্গে মুখ খুললেন নির্মাতা

আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

আবারও অসুস্থ তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

তৃতীয়বার অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

তৃতীয়বার অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন তানিয়া বৃষ্টি

অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন তানিয়া বৃষ্টি

আরও পড়ুন

নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

নির্বাচনে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

৯ মাস পর ফেসবুক লাইভে তানিয়া বৃষ্টি, যা বললেন অভিনেত্রী

৯ মাস পর ফেসবুক লাইভে তানিয়া বৃষ্টি, যা বললেন অভিনেত্রী

আর কখনো যেন শরীরে ক্যানসার বাসা বাঁধতে না পারে: সামিয়া

আর কখনো যেন শরীরে ক্যানসার বাসা বাঁধতে না পারে: সামিয়া

জাহ্নবীর সঙ্গে বিকৃত দৃশ্যের গান ভাইরাল, হুঁশিয়ারি এনটিআরের

জাহ্নবীর সঙ্গে বিকৃত দৃশ্যের গান ভাইরাল, হুঁশিয়ারি এনটিআরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম