Logo
Logo
×

Advertisement

বিনোদন

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল একসঙ্গে ৩ পুরস্কার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল একসঙ্গে ৩ পুরস্কার

নাজিফা তুষি। ফাইল ছবি

Advertisement

কানাডার চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এক যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসা এ উৎসবে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্য এটি নতুন সম্ভাবনার মাঠ হয়ে উঠছে। আর এ উৎসবে এবারের আসরে সেরা অভিনেত্রীর সম্মানসহ মোট তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে সিনেমা ‘রইদ’। 

এ সিনেমাটি গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন পরিচালক মেজবাউর রহমান সুমন। এতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমাটির আন্তর্জাতিক অর্জনে পুরো টিম ও দেশের চলচ্চিত্রাঙ্গনে আনন্দের জোয়ার বইছে। বাজিমাৎ করা বাংলাদেশের ‘রইদ’ একসঙ্গে তিনটি পুরস্কার জিতে নিল। এর মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি। ‘রইদ’ সিনেমায় সাদুর বউ চরিত্রে তার অনবদ্য অভিনয় এ স্বীকৃতি এনে দিল। এ ছাড়া উৎসবে সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কারও পেয়েছে ‘রইদ’।

এ উৎসবের এবারের আসরে সেরা সিনেমার পুরস্কার জিতেছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি বিখ্যাত কান উৎসবের আঁ সার্তে রিগায় জুরি পুরস্কার পেয়েছিল।

'রইদ' সিনেমাটি নানা উৎসবে পৌঁছেছে। এর আগে নেদারল্যান্ডসের বিখ্যাত রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল ‘রইদ’। । শুধু তাই নয়, চলতি বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকেও পাঠানো হয়েছে ‘রইদ'। ফলে অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এ সিনেমাটি।

সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জনে নাজিফা তুষি বলেন, ‘এ পুরস্কার আমার জন্য ভীষণ আনন্দের এবং একই সঙ্গে আবেগেরও। তিনি বলেন, ‘রইদ’ আমার কাছে শুধু একটি সিনেমা নয়, এটি এমন একটি কাজ, যার সঙ্গে অনেক মানুষের শ্রম, ভালোবাসা ও স্বপ্ন জড়িয়ে আছে। 

অভিনেত্রী বলেন, ‘সাদুর বউ’ চরিত্রটি আমার জন্যও অনেক চ্যালেঞ্জিং ছিল। চরিত্রটিকে নিজের মতো করে ধারণ করার চেষ্টা করেছি এবং নির্মাতা মেজবাউর রহমান সুমনের নির্দেশনা আমাকে অনেক সহযোগিতা করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কে কোথায় কতটা সফল

শিশুশিল্পী থেকে নায়িকা কে কোথায় কতটা সফল

মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

মেকআপ ছাড়াই নেটিজেনদের আলোচনায় নুসরাত ফারিয়া

নতুন সিনেমা নির্মাণে তানিম নূর

নতুন সিনেমা নির্মাণে তানিম নূর

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

কক্সবাজারে মিষ্টি জান্নাত, বিশেষ ট্যুর ঘিরে জমছে উত্তেজনা

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

সুইমিংপুলে জলকেলিতে ছেলের সঙ্গে পরীমনির খুনসুটি

আরও পড়ুন

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল একসঙ্গে ৩ পুরস্কার

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল একসঙ্গে ৩ পুরস্কার

বাংলার মসলিন পরে প্যারিস মাতালেন জাহ্নবী

বাংলার মসলিন পরে প্যারিস মাতালেন জাহ্নবী

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

‘জাদুকর’ থেকে বিয়ে, ১০ বছর পর প্রীতম-শেহতাজের ভিন্ন পথ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম