Logo
Logo
×

Advertisement

বিনোদন

সম্পর্ক ভালো ছিল না, তবু স্ত্রীর বেতনেই চলত নানার সংসার?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পিএম

সম্পর্ক ভালো ছিল না, তবু স্ত্রীর বেতনেই চলত নানার সংসার?

Advertisement

বলিউডের প্রতিভাবান অভিনেতা নানা পাটেকরের দীর্ঘ অভিনয়জীবনের আড়ালে লুকিয়ে আছে সংগ্রাম, ব্যক্তিগত বেদনা ও সম্পর্কের টানাপোড়েনের নানা অধ্যায়। পর্দায় তার দাপুটে উপস্থিতি, সংলাপ পরিবেশনের স্বতন্ত্র ধরন এবং অনবদ্য অভিনয় বরাবরই দর্শকদের মুগ্ধ করেছে। তবে বাস্তব জীবনে এমন কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে, যার কথা খুব একটা প্রকাশ্যে আনেননি এই অভিনেতা।

ক্যারিয়ারের শুরুর দিকে একটি নাটকে অভিনয় করে যখন মাত্র ৫০ টাকা পারিশ্রমিক পেতেন নানা, তখন তার পাশে ছিলেন স্ত্রী নীলকান্তি পাটেকর। এর পাশাপাশি মাত্র আড়াই বছর বয়সে বড় ছেলেকে হারানোর মর্মান্তিক অভিজ্ঞতাও সইতে হয়েছে তাকে। জীবনের সেই কঠিন সময়ের কথা একসময় নিজেই প্রকাশ করেছিলেন এই অভিনেতা।

অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে নানার জীবন ছিল অনেকটাই অন্য রকম। নাটকের মঞ্চে কাজ করার সময় তার পারিশ্রমিক ছিল খুবই সামান্য। সেই সময়ই একটি নাটকে অভিনয় করতে গিয়ে নীলকান্তির সঙ্গে পরিচয় হয় তার। নীলকান্তিও তখন অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি একটি ব্যাঙ্কে আধিকারিক হিসেবে কাজ করতেন তিনি।

এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই সময়ের কথা বলতে গিয়ে নানা জানিয়েছিলেন, একটি নাটকে অভিনয় করে তিনি পেতেন মাত্র ৫০ টাকা। মাসে ১৫-২০টি শো করলেও তার মোট আয় দাঁড়াত প্রায় ৭৫০ টাকা।

অন্যদিকে, ব্যাঙ্কে চাকরি করার সুবাদে নীলকান্তির মাসিক বেতন ছিল প্রায় ২ হাজার ৫০০ টাকা। ফলে সংসার চালানো এবং অভিনয়ের প্রতি নিজের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে স্ত্রীর আর্থিক সহায়তা তাকে খুব সাহায্য করেছিল।

নানার জীবনের সবচেয়ে মর্মান্তিক অধ্যায়গুলির মধ্যে অন্যতম তার বড় ছেলে দুর্বাসার মৃত্যু। মাত্র আড়াই বছর বয়সে মৃত্যু হয় । অতীতে এক সাক্ষাৎকারে নিজের সন্তানের শারীরিক সমস্যা এবং তাকে হারানোর যন্ত্রণা নিয়ে কথা বলেছিলেন অভিনেতা। নানা জানিয়েছিলেন, জন্মের সময় তার ছেলের ঠোঁটে জন্মগত ত্রুটি ছিল। একটি চোখে দেখতেও সমস্যা হতো শিশুটির। সেই পরিস্থিতিতে নিজের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে অভিনেতা আত্মসমালোচনাও করেছিলেন। সন্তানের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে প্রথমেই তার মনে হয়েছিল, অন্যেরা কী ভাববে। 

ছেলেকে হারানোর প্রসঙ্গে নানা জানিয়েছিলেন, তিনি কাঁদেননি। তবে চোখের জল না ফেলা মানেই যে মনের ভিতরে যন্ত্রণা ছিল না, তা নয়। বরং এই ঘটনা তার জীবনে এমন এক ক্ষত তৈরি করেছিল, যার কথা স্মরণ করাও সহজ ছিল না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নানা পাটেকরের ভাই কে এই গ্যাংস্টার মানিয়া সুরভে?

নানা পাটেকরের ভাই কে এই গ্যাংস্টার মানিয়া সুরভে?

অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি নানা পাটেকর

অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি নানা পাটেকর

নানা পাটেকরের প্রয়াণে ‘অপমৃত্যু’র মামলা দায়ের করল পুলিশ

নানা পাটেকরের প্রয়াণে ‘অপমৃত্যু’র মামলা দায়ের করল পুলিশ

৩৫ বছর আলাদা থেকেও বিচ্ছেদ নয়—নানা পাটেকরের দাম্পত্য জীবন নিয়ে যা জানা গেল

৩৫ বছর আলাদা থেকেও বিচ্ছেদ নয়—নানা পাটেকরের দাম্পত্য জীবন নিয়ে যা জানা গেল

নানা পাটেকরের জনপ্রিয় ৫ সিনেমা

নানা পাটেকরের জনপ্রিয় ৫ সিনেমা

গাড়ি কেনার দেড় কোটি টাকায় যেভাবে কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিলেন নানা পাটেকর

গাড়ি কেনার দেড় কোটি টাকায় যেভাবে কৃষকদের ভাগ্য বদলে দিয়েছিলেন নানা পাটেকর

আরও পড়ুন

নানা পাটেকরের ভাই কে এই গ্যাংস্টার মানিয়া সুরভে?

নানা পাটেকরের ভাই কে এই গ্যাংস্টার মানিয়া সুরভে?

অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি নানা পাটেকর

অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি নানা পাটেকর

যুক্তরাষ্ট্রে আটক কাশ্মীরি পরিচালক আরফাত জামিনে মুক্ত

যুক্তরাষ্ট্রে আটক কাশ্মীরি পরিচালক আরফাত জামিনে মুক্ত

সম্পর্ক ভালো ছিল না, তবু স্ত্রীর বেতনেই চলত নানার সংসার?

সম্পর্ক ভালো ছিল না, তবু স্ত্রীর বেতনেই চলত নানার সংসার?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম