Logo
Logo
×

Advertisement

বিনোদন

অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি নানা পাটেকর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি নানা পাটেকর

অভিনেতা নানা পাটেকর ও গ্যাংস্টার মনোহর মানিয়া সুরভে। ছবি: কোলাজ

Advertisement

ভারতের প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর গত বৃহস্পতিবার গোয়ায় নিজ বাড়িতে মারা যান। তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বলিউডে বেশ কিছু শক্তিশালী চরিত্রে অভিনয়ের জন্য ৭৫ বছর বয়সি এই অভিনেতার সুনাম রয়েছে। তবে মুম্বাইয়ের অপরাধ জগতের সঙ্গে তার পরোক্ষ সম্পৃক্ততা ছিল। মুম্বাইয়ের কুখ্যাত গ্যাংস্টার মনোহর মানিয়া সুরভের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। গ্যাংস্টার মানিয়া সুরভে ছিলেন নানা পাটেকরের মামাতো ভাই।

এক সাক্ষাৎকারে গ্যাংস্টার মানিয়া সুরভেকে নিয়ে আলাপ করেছিলেন নানা পাটেকর। মানিয়া সুরভের কাছ থেকেই গ্যাংস্টার চরিত্র সম্পর্কে ধারণা পেয়েছিলেন তিনি।

তবে এই অভিনেতার মা তাকে অপরাধ জগতের প্রভাব থেকে দূরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

নানা পাটেকর জানিয়েছিলেন, অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত আত্মীয়দের প্রভাব থেকে রক্ষা করতে পরিবার নিয়ে মুম্বাই ছেড়েছিলেন তার মা।

কৌন বানেগা করোরপতির ১৬তম সংস্করণের এক পর্বে নানা পাটেকর স্মৃতিচারণ করে বলেন, অভিনয়ের পথ বেছে না নিলে তিনি হয়তো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়তেন।

তিনি বলেন, শৈশবে এমন লোকজনের সংস্পর্শে থাকায় তিনি বুঝতে পেরেছিলেন যে, অপরাধীরা কেমন আচরণ করে।


মনোহর মানিয়া সুরভে কে?

মুম্বাইয়ের কৃতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা মনোহর মানিয়া সুরভে অপরাধ জগতে জড়িয়ে পড়েন। সত্তর ও আশির দশকে মুম্বাই শহরের অপরাধ জগতের অন্যতম পরিচত মুখ হয়ে ওঠেন তিনি।

একটি হত্যা মামলায় তাকে কারাগারে নেওয়া হয়। তবে সেখান থেকে পালিয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। এরপর নিজের গ্যাং বানান এবং পরবর্তী সময়ে পাঠান গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত হন।

কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের বড় ভাই শাবির ইব্রাহিমকে ১৯৮১ সালে গুলি করে হত্যা করেন মানিয়া। এরপর মুম্বাইয়ে গ্যাং ওয়ার চরম আকার ধারণ করে।

এক বছর পর ১৯৮২ সালে মুম্বাইয়ের ওয়াদালা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মানিয়া সুরভে। এ ঘটনায় নিয়ে ২০১৩ সালে ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ নামের একটি সিনেমা নির্মিত হয়েছিল। সূত্র: মানি কন্ট্রোল

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ওয়াইসি-চন্দ্রশেখর জোটের ঘোষণা ক্ষমতায় এলে ভারতের উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী হবেন মুসলিম

ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

এক্সপ্লেইনার ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বে কেমন প্রভাব পড়বে?

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

আরও পড়ুন

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

‘ওই মেয়েটিকে ভুলতে পারছি না’, ভারতীয় যে অভিনেত্রীর প্রশংসায় টম হ্যাঙ্কস

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ভারতে নিষিদ্ধ পাকিস্তানি সিরিজ, নেটফ্লিক্সকে কেন্দ্রের কড়া বার্তা

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

ঈদে বড় পর্দায় ফিরছে মোশাররফ করিম-শিমু জুটি, সঙ্গে দীঘি

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

আজ মিমির বাগদান ও আইনি বিয়ে, অনুষ্ঠানে থাকছেন শোবিজের যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম