Logo
Logo
×

Advertisement

বিনোদন

বিয়ে করছেন ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানের শিল্পী, কনে কে?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম

বিয়ে করছেন  ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানের শিল্পী, কনে কে?

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারানকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। বিনোদন ও ক্রিকেট জগতের পরিচিত এই দুই মুখের কথিত সম্পর্ক নিয়ে আগ্রহ তৈরি হয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক পরিচয় ও সম্পদের হিসাব নিয়েও। তবে তাদের কেউই এখন পর্যন্ত বিয়ের বিষয়ে প্রকাশ্যে আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৬ সালের নভেম্বরে তাদের বিয়ে হতে পারে। গ্রিসে একটি অনুষ্ঠান এবং ২১ নভেম্বর চেন্নাইয়ে সংবর্ধনার আয়োজনের কথাও প্রতিবেদনে এসেছে।  মারান পরিবারের পক্ষ থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডিকে সংবর্ধনায় আমন্ত্রণ জানানোর খবরের পর বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে।  তবে এসব তথ্যের ভিত্তিতে বিয়ের খবর নিশ্চিত বলা যাচ্ছে না।

কাব্য মারান চেন্নাইয়ের স্টেলা মারিস কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।  পরে তিনি এমবিএ করেন। তবে তার স্নাতকোত্তর ডিগ্রি কোন প্রতিষ্ঠান থেকে, তা নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া যায়।  কোনো কোনো প্রতিবেদনে যুক্তরাজ্যের ওয়ারউইক বিজনেস স্কুল, আবার কোথাও নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেসের নাম উল্লেখ করা হয়েছে।


অন্যদিকে, অনিরুদ্ রবিচন্দর চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।  পাশাপাশি তিনি সংগীত ও সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং পিয়ানো শিখেছেন।

আনুষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতার হিসাবে কাব্যের এমবিএ ডিগ্রি তাকে এগিয়ে রাখে।  অন্যদিকে, সংগীত ও সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনিরুদ্ধের বিশেষায়িত প্রশিক্ষণ তার পেশাগত দক্ষতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্পদের আনুমানিক হিসাব অনুযায়ী, কাব্য মারান ও  অনিরুদ্ধ রবিচন্দরের চেয়ে অনেক বেশি সম্পদের মালিক বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়।

কাব্য মারানের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বলে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  তিনি সান গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কালানিধি মারান এবং কাভেরি মারানের মেয়ে।  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী হিসেবে তিনি পরিচিত।

অন্যদিকে, অনিরুদ্ধ রবিচন্দরের সম্পদের পরিমাণ প্রায় ৫০ কোটি রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।  সংগীত পরিচালক, গায়ক ও সংগীত প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে কাজ করে তিনি এই সম্পদ গড়েছেন বলে ধারণা করা হয়।

এদিকে অনিরুদ্ধ রবিচন্দর তামিল চলচ্চিত্র জগতের পরিচিত পরিবারের সন্তান। তিনি অভিনেতা রবি রাঘবেন্দ্রের ছেলে এবং সুপারস্টার রজনীকান্তের আত্মীয়। তবে নিজের সংগীত প্রতিভার মাধ্যমেই তিনি আলাদা পরিচিতি অর্জন করেছেন। ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গানটি তাঁকে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিত করে তোলে।

অন্যদিকে, কাব্য মারানের পরিবার ভারতের গণমাধ্যম, ব্যবসা ও রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তার দাদা মুরাসোলি মারান ছিলেন প্রভাবশালী ডিএমকে নেতা ও ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী। তিনি সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দয়ানিধি মারানেরও আত্মীয়। মারান ও করুণানিধি পরিবারের সম্পর্কের সূত্রে কাব্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পরিবারের সঙ্গেও আত্মীয়তার বন্ধনে যুক্ত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

পূজায় পদপিষ্টে মৃত্যু কলকাতার চার প্রধান সড়কে ১৬৩ ধারা জারি

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়?

মাতারবাড়ী বন্দরের মাধ্যমে সেভেন সিস্টার্সের সঙ্গে সংযোগ চায় জাপান

দ্য হিন্দুর প্রতিবেদন মাতারবাড়ী বন্দরের মাধ্যমে সেভেন সিস্টার্সের সঙ্গে সংযোগ চায় জাপান

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

ভারতের সিইসির পদত্যাগের দাবিতে লন্ডনে বিক্ষোভ, ছিলেন ধ্রুব রাঠি

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আরও পড়ুন

চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে আপত্তির ‘বদনাম’ নিয়ে যা বললেন সিঙ্গাপুরের অভিনেত্রী

চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে আপত্তির ‘বদনাম’ নিয়ে যা বললেন সিঙ্গাপুরের অভিনেত্রী

বিয়ে করছেন ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানের শিল্পী, কনে কে?

বিয়ে করছেন  ‘হোয়াই দিস কোলাবেরি ডি’ গানের শিল্পী, কনে কে?

এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, যা বলল দিল্লির হাইকোর্ট

এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, যা বলল দিল্লির হাইকোর্ট

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম