Logo
Logo
×

Advertisement

বিনোদন

হামলার পর কড়া নিরাপত্তা নিয়ে বিমানবন্দরে সালমান খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:২২ এএম

হামলার পর কড়া নিরাপত্তা নিয়ে বিমানবন্দরে সালমান খান

ভারী অস্ত্রধারী বিশেষ নিরাপত্তার পাহারায় মুম্বাইয়ের একটি বেসরকারি বিমানবন্দরে দেখা যায় সালমান খানকে।

Advertisement

গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফের ওপর প্রাণঘাতী হামলার পর থেকেই পুরো বলিউড ইন্ডাস্ট্রিতে চরম আতঙ্ক বিরাজ করছে। এর রেশ কাটতে না কাটতেই এবার ভারী অস্ত্রধারী বিশেষ নিরাপত্তার পাহারায় মুম্বাইয়ের একটি বেসরকারি বিমানবন্দরে দেখা গেল বলিউড ‘ভাইজান’ সালমান খানকে। 

স্বয়ংক্রিয় অস্ত্রে সুসজ্জিত পাহারায় মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিমানবন্দর থেকে যখন সালমান বের হন, তখন তার চারপাশে ছিলেন স্পেশাল প্রোটেকশন ইউনিটের ভারী অস্ত্রধারী কমান্ডোরা। গাঢ় খয়েরি বা নীল রঙের শার্ট, ডেনিম জিন্স, কালো বুট ও অ্যাভিয়েটর সানগ্লাসে সালমানকে বেশ সতর্ক ভঙ্গিতে দেখা যায়। 

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অব্যাহত হুমকির কারণে তার এই নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে আরও জোরদার করা হয়েছে। 

সরকারের উচ্চপর্যায়ের বৈঠক ও নিরাপত্তা পর্যালোচনা টাইগার শ্রফের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করার পর, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে চলচ্চিত্র জগতের তারকাদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করার আশ্বাস দিয়েছিলেন। এরই ফলশ্রুতিতে সালমানের নিরাপত্তায় এই বাড়তি কড়াকড়ি। 

উল্লেখ্য, টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে। 

সোশ্যাল মিডিয়ায় জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম জড়িয়ে নতুন করে হুমকি আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। হামলার পরপরই গ্যাংয়ের দুই সহযোগী অনিল পণ্ডিত ও হারমান সান্ধু এক্সে পোস্ট দিয়ে দায় স্বীকার করে।

ওই পোস্টে তারা লেখে, ‘আজ টাইগার শ্রফের সঙ্গে হওয়া ঘটনার দায় অনিল পণ্ডিত ও হারমান সান্ধু নিচ্ছি। আমরা তাকে আগে ফোন করে সতর্ক করেছিলাম, কিন্তু সে বোঝেনি; তাই আজ তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হলো।’ 

এদিকে, মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়িতে গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’। সংগঠনের পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রশ্ন তোলা হয়েছে—শহরের বুকে এমন একের পর এক হামলার ঘটনায় বলিউডের তারকারা কীভাবে নিজেদের নিরাপদ ভাববেন? 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

ছেলে টাইগারের ওপর হামলার পর প্রকাশ্যে এলেন জ্যাকি শ্রফ

ছেলে টাইগারের ওপর হামলার পর প্রকাশ্যে এলেন জ্যাকি শ্রফ

বাবা সিদ্দিকী খুন, সালমানকে হুমকি— এবার টাইগার কেন বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে?

বাবা সিদ্দিকী খুন, সালমানকে হুমকি— এবার টাইগার কেন বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে?

টাইগার নয় টার্গেট ছিলেন সালমান খান, জানা গেল শেষ মুহূর্তে পরিকল্পনা বদলের কারণ

টাইগার নয় টার্গেট ছিলেন সালমান খান, জানা গেল শেষ মুহূর্তে পরিকল্পনা বদলের কারণ

‘লরেন্স বিষ্ণোইয়ের কাছে সালমানের ক্ষমা চাওয়া উচিত’

‘লরেন্স বিষ্ণোইয়ের কাছে সালমানের ক্ষমা চাওয়া উচিত’

টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

টাইগার শ্রফের গাড়িতে গুলি, অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার আরও ৪

আরও পড়ুন

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

টাইগারের ঘটনায় মুখ খুললেন অভিযুক্ত রেহানের বাবা

ছেলে টাইগারের ওপর হামলার পর প্রকাশ্যে এলেন জ্যাকি শ্রফ

ছেলে টাইগারের ওপর হামলার পর প্রকাশ্যে এলেন জ্যাকি শ্রফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম