Logo
Logo
×

Advertisement

বিনোদন

৪০ পেরোনোর পর যে ডায়েট শুরু করেন রজনীকান্ত

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম

৪০ পেরোনোর পর যে ডায়েট শুরু করেন রজনীকান্ত

Advertisement

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের কাজের প্রতি নিষ্ঠা তো বটেই, এর পাশাপাশি তার ফিটনেস ও খাদ্যাভ্যাস বারবার কৌতূহল বাড়িয়েছে সিনেমাপ্রেমী দর্শক থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও। তাই তিনি আজও তরুণ অভিনেতাদের টেক্কা দিয়ে চলেছেন।

কারণ পর্দায় এ বর্ষীয়ান অভিনেতার উপস্থিতি ভিন্নমাত্রা রূপ নেয়। বয়স ৭৫ ছুঁলেও স্ক্রিনে তার অ্যাকশন ও ফিটনেস রুপালি পর্দার দর্শকদের মুগ্ধ করে তোলে। তার ‘হোয়াইট ফুড’ বর্জনের সত্যতা পুষ্টিবিদদের কাছ থেকেই জানা গেছে।

সম্প্রতি অনস্ক্রিন সহকর্মীদের মুখে তার ডায়েট নিয়মের কথা সামনে আসতেই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি বিশেষ উক্তি— ৪০ বছরের পর খাদ্যতালিকা থেকে ‘সাদা খাবার’ সম্পূর্ণ বর্জন করা। কারণ বয়স ৪০ পেরোলে ভাত, দুধ, দই, চিনি ও লবণ খাওয়া একেবারেই বন্ধ করা উচিত।

অনেক বছর আগে একটি অনুষ্ঠানে ‘থালাইভা’ জানিয়েছিলেন যে, ৪০ বছর বয়স পর্যন্ত যা খুশি খাওয়া যেতে পারে, তবে তারপর শরীর সুস্থ রাখতে সাদা রঙের বেশ কিছু খাবার জীবন থেকে ছেঁটে ফেলা উচিত। তার এই ‘হোয়াইট ফুড’-এর তালিকায় রয়েছে প্রতিদিনের ব্যবহৃত চাল, দুধ, দই, চিনি ও লবণ।

কিন্তু চিকিৎসাবিজ্ঞান ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর মতে, এ পরামর্শ কতটা যুক্তিযুক্ত, সত্যি কি এ খাবারগুলো পুরোপুরি বর্জন করা উচিত?  চলুন জেনে নেওয়া যাক, থালাইভার খাদ্যাভ্যাসে বিবরণ আর কী কী থাকছে—

১. ভাত: পুরোপুরি বাদ নাকি পরিমাণমতো

শ্বেতসার বা কার্বোহাইড্রেটের নাম শুনলেই অনেকে আঁতকে ওঠেন। বিশেষ করে সাদা চালের ভাত নিয়ে প্রচলিত ধারণা রয়েছে যে, এটি ওজন ও শর্করা দুই-ই বাড়ায়।

চিকিৎসাবিজ্ঞান বলছে, ভাতে পরিশোধিত কার্বোহাইড্রেট থাকে, যার গ্লাইসেমিক ইনডেক্স কিছুটা বেশি। তবে এটিকে ডায়েট থেকে একেবারে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে ভাতের সঙ্গে পর্যাপ্ত সবজি, ডাল বা প্রোটিন (মাছ বা মাংস) যোগ করলে রক্তের শর্করা খুব দ্রুত বাড়ে না। আর খোসাযুক্ত লাল চাল বা ব্রাউন রাইস ফাইবার বাড়াতে সাহায্য করে, যা ৪০-এর পর আরও উপকারী হতে পারে।

২. দুধ ও দই: বাদ দেওয়া কি বুদ্ধিমানের কাজ?

দুধ ও দই ‘সাদা খাবার’ ভেবে বাদ দিলে শরীর গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হতে পারে। চিকিৎসাবিজ্ঞান বলছে, দুধ ও দই হলো— ক্যালশিয়াম ও হাই-কোয়ালিটি প্রোটিনের উৎস। বিশেষ করে দই একটি অত্যন্ত কার্যকরী ‘প্রোবায়োটিক’, যা পরিপাকতন্ত্র এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে জাদুকরী ভূমিকা পালন করে। বয়স বাড়লে হাড়ের ক্ষয়রোধ করতে ক্যালশিয়াম অপরিহার্য। ল্যাকটোজ ইনটলারেন্স বা অ্যালার্জি না থাকলে দই বা দুধ সম্পূর্ণ বাদ না দিয়ে পরিমিত পরিমাণে খাওয়া অত্যন্ত উপকারী।

৩. চিনি: বাদ দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ

রজনীকান্তের ‘সাদা খাবার’ তালিকার যে উপাদানটির সঙ্গে চিকিৎসকরা পুরোপুরি একমত, তা হলো— অতিরিক্ত মিষ্টি বা চিনি। চিকিৎসাবিজ্ঞান বলছে,বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নির্দেশিকা অনুযায়ী, দৈনিক ক্যালোরি চাহিদার খুব সামান্য অংশ (১০ শতাংশের কম) চিনি থেকে আসা উচিত। অতিরিক্ত প্রসেসড বা প্রসেসিং করা চিনি স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। তাই ৪০-এর পর অতিরিক্ত মিষ্টি বা কৃত্রিম চিনি বর্জন করা সত্যিই স্বাস্থ্যের জন্য ইতিবাচক।

৪. লবণ: বাদ দেওয়া নয়, চাই পরিমিত ব্যবহার

শরীরের স্নায়ু ও পেশির স্বাভাবিক কাজের জন্য এবং ফ্লুইড ব্যালেন্স রাখতে লবণ বা সোডিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। চিকিৎসাবিজ্ঞান বলছে, লবণ পুরোপুরি বর্জন করা বিপদ ডেকে আনতে পারে। সমস্যা হলো— অতিরিক্ত লবণ খাওয়া নিয়ে। কারণ বেশি লবণ খেলে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ৫ গ্রামের কম (প্রায় এক চা চামচ) লবণ খাওয়ার পরামর্শ দেয়।

শেষে বর্জন নয়, প্রয়োজন ভারসাম্য বলে জানিয়েছেন সুপারস্টার রজনীকান্ত। যে বিষয়ে অত্যন্ত সচেতন, তা হলো— মেটাবলিজম। বয়স ৪০ পেরোলে শরীরের বিপাকহারের গতি বেশ ধীর হয়ে যায়, তাই খাবারে রাশ টানা প্রয়োজন। চিকিৎসাবিজ্ঞান বলছে, কোনো নির্দিষ্ট রোগ বা শারীরিক সমস্যা না থাকলে খাদ্যতালিকা থেকে দুধ, দই বা ভাত পুরো বাদ দেওয়ার চেয়ে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা এবং সুষম খাদ্যগ্রহণ করাই হলো দীর্ঘমেয়াদি সুস্থতার চাবিকাঠি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

৫০০ কোটির পথে বক্স অফিসে ঝড় তোলা রজনীকান্তের ‘জেলার ২’

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

তিন দিনে ৩০০ কোটি পেরোল রজনীকান্তের ‘জেলার ২’

আরও পড়ুন

৪০ পেরোনোর পর যে ডায়েট শুরু করেন রজনীকান্ত

৪০ পেরোনোর পর যে ডায়েট শুরু করেন রজনীকান্ত

নজরুল-সুইটির ঘটনায় শ্রীলেখা ‘ভালোবাসার চেয়ে বড় ধর্ম নেই’

‘ভালোবাসার চেয়ে বড় ধর্ম নেই’

একসময় অভিনয়ই ছিল যার ধ্যান-জ্ঞান, সেই প্রভা এ কী বললেন?

একসময় অভিনয়ই ছিল যার ধ্যান-জ্ঞান, সেই প্রভা এ কী বললেন?

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম